editor

প্রকাশিত: 3:19 PM, May 23, 2021

করোনার টিকা নিলে গরু, স্বর্ণের চেইন, কুপন পুরস্কার

করোনার টিকা নিলে গরু, স্বর্ণের চেইন, কুপন পুরস্কার

অলিাইন ডেস্ক
টিকা নিলে র‌্যাফেল ড্রতে গরু, স্বর্ণের চেইন, ডিসকাউন্ট কুপন, নগদ অর্থ পুরস্কার দেয়া হবে থাইল্যান্ডে। চিয়াং মাই প্রদেশের মাই চায়েম জেলার গ্রামবাসীর জন্য গরু পুরস্কার ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তারা বলেছে, জুন থেকে এই র‌্যাফেল ড্র হতে যাচ্ছে। এতে প্রতি সপ্তাহে যেসব অধিবাসী করোনার টিকা নেবেন তাদের মধ্য থেকে র‌্যাফেল ড্র করে একজনকে একটি গরু পুরস্কার দেয়া হবে। এই ধারা চলবে জুন থেকে বছরের বাকি সময়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, প্রতি সপ্তাহে যে গরু পুরস্কার দেয়া হবে তার মূল্য হবে প্রায় ১০ হাজার বাথ বা ৪২০ সিঙ্গাপুরি ডলার। এ সপ্তাহের শুরুর দিকে এ ঘোষণা দেয়ার পর থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।

জেলা প্রধান বুনলু থামথারানুরাক বলেছেন, মাত্র কয়েক দিনের মধ্যে টিকা নিতে আমাদের এ উদ্যোগে নিবন্ধন করেছেন হাজার হাজার মানুষ। গ্রামবাসী গরুকে পছন্দ করে। তারা পুরস্কারের গরু নগদ অর্থের বিনিময়ে বিক্রিও করতে পারবেন। তিনি আরো জানান, ৬০ বছরের ওপরে বয়সসহ অগ্রাধিকারে থাকা গ্রুপগুলোর কমপক্ষে ৪০০০ মানুষ এরই মধ্যে নিবন্ধিত হয়েছে। উল্লেখ্য, থাইল্যান্ডে টিকাদান কর্মসূচি শুরু হবে ৭ই জুন। সেই একই দিনে এই জেলায়ও টিকা দানের এই ব্যতিক্রমী আয়োজন শুরু হবে।

থাইল্যান্ডের অন্য প্রদেশগুলোতে টিকা নিবন্ধনের জন্য জনগণকে উদ্বুদ্ধ করতে একই রকম নানা পদক্ষেপ নেয়া হয়েছে। এর মধ্যে স্বর্ণের চেইন উপহার দেয়ার কথা বলা হয়েছে। বিভিন্ন স্টোরে ডিসকাউন্ট কুপন দেয়ার কথা বলা হয়েছে। অথবা নগদ অর্থ পুরস্কার দেয়ার কথা বলা হয়েছে। উল্লেখ্য, থাইল্যান্ডের ৬ কোটি ৬০ লাখ মানুষের মধ্যে কমপক্ষে ১৬ লাখ ৪০ হাজার মানুষ এরই মধ্যে করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা নিয়েছেন। নিবন্ধিত হয়েছেন কমপক্ষে ৭০ লাখ মানুষ।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে