editor
প্রকাশিত: 6:54 PM, May 23, 2021
অনলাইন ডেস্ক
মহামারির বিস্তার ঠেকানোর বিধিনিষেধের মেয়াদ বাড়লেও ব্যাংকে লেনদেনের সময় ৩০ মিনিট বাড়ানো হয়েছে। ব্যাংকের সঙ্গে মিল রেখে পুঁজিবাজারে লেনদেনের সময় আধা ঘণ্টা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে ব্যাংক আড়াইটা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত দেয়া হয়। বিধি-নিষেধের মধ্যে এতদিন ব্যাংকগুলোতে ২টা পর্যন্ত লেনদেন চলছিল। প্রজ্ঞাপনে বলা হয়, বিধি-নিষেধের মধ্যে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা প্রদান অব্যাহত রাখার লক্ষ্যে ২৪শে থেকে ৩০শে মে পর্যন্ত সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। আর লেনদেন পরবর্তী আনুষ্ঠানিক কাজ সম্পাদনের জন্য বিকাল ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। অন্যদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি জানিয়েছে, পুঁজিবাজারে লেনদেন এখন থেকে বেলা ২টা পর্যন্ত চলবে। পুঁজিবাজার এতদিন সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত খোলা ছিল।
১৪ই এপ্রিল সর্বাত্মক লকডাউন জারির পর থেকে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ব্যাংকে লেনদেন চলছিল।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,