editor
প্রকাশিত: 8:05 PM, May 24, 2021
অনলাইন ডেস্ক
উইকেটের সবদিকে শট খেলতে পারার দক্ষতার কারণে ‘৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান’ ডাকা হয় প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্সকে। তবে এবার একটু ভিন্ন আঙ্গিকে ৩৬০ ডিগ্রি ব্যাটসম্যান খোঁজার চেষ্টায় নেমেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’। যেখানে তারা মাঠের চারিদিকে ৮টি ভিন্ন শট খেলার সেরা ব্যাটসম্যানদের নাম বের করছে বিভিন্ন তারকা খেলোয়াড়দের কাছ থেকে। তাদের সবশেষ পর্বে যুক্ত ছিলেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি ৮ জন ভিন্ন ব্যাটসম্যানকে নিয়ে গড়েছেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’। মজার বিষয় হলো, সেখানে কোনো শটের ক্ষেত্রেই ডি ভিলিয়ার্সের নাম নেননি সাকিব। সাকিবের পছন্দের তালিকায় সমসাময়িক ব্যাটসম্যান ছাড়াও রয়েছেন সাবেক তারকারা।
সাকিবকে প্রথমেই জিজ্ঞেস করা হয়, স্ট্রেইট ড্রাইভ খেলা সেরা ব্যাটসম্যানের কথা। তিনি বেছে নেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারকে।
কাভার ড্রাইভের ক্ষেত্রে সাকিবের পছন্দ শচীনের উত্তরসূরি বিরাট কোহলি। অফস্টাম্পের বাইরের বলে কাট শটের ক্ষেত্রে পাকিস্তানি কিংবদন্তি সাঈদ আনোয়ারের নাম নেন সাকিব। ক্রিকেটের অন্যতম উদ্ভাবনী শট রিভার্স সুইপের ক্ষেত্রে তার চোখে সেরা ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক এউইন মরগান। একইভাবে স্কুপ শটের বেলায় তার পছন্দ ইংল্যান্ডের জস বাটলার। সুইপ শটের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি জানান ইংল্যান্ডের টেস্ট জো রুটের কথা। খাটো লেন্থের বলে পুল করার ক্ষেত্রে সাকিবের পছন্দ অস্ট্রেলিয়ার কিংবদন্তি ব্যাটসম্যান রিকি পন্টিং। আর ক্রিজ ছেড়ে এগিয়ে ছক্কা মারার ক্ষেত্রে সাকিবের চোখে সেরা ক্রিস গেইল।
সাকিবের ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’
স্ট্রেইট ড্রাইভ: শচীন টেন্ডুলকার
কাভার ড্রাইভ: বিরাট কোহলি
কাট শট: সাঈদ আনোয়ার
রিভার্স সুইপ: এউইন মরগ্যান
স্কুপ শট: জস বাটলার
সুইপ শট: জো রুট
পুল শট: রিকি পন্টিং
সিক্স ডাউন দ্য গ্রাউন্ড: ক্রিস গেইল
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,