editor
প্রকাশিত: 5:41 PM, May 25, 2021
অনলাইন ডেস্ক
ঢাকার সাভারে এক কেজি হেরোইনসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-৪। মঙ্গলবার (২৫ মে) দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৪ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
এর আগে সোমবার (২৪ মে) সকাল ১১টার দিকে সাভারের কলমা এলাকা থেকে হেরোইনসহ তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মো. ইসলামইল হোসেন বাবুল (৪৫) ও মো. কাউসার আহমেদ জয় (১৯)। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
র্যাব-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে সাভারের কলমা এলাকায় অভিযান চালিয়ে এক কেজি হেরোইন, ৩৩ হাজার ৩৩০ টাকা ও একটি মাইক্রোবাসসহ বাবুল ও জয়কে আটক করা হয়। জব্দ করা হেরোইনের দাম কোটি টাকা।
র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে তারা বেশ কিছুদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাইক্রোবাসে যাত্রী পরিবহনের আড়ালে বিশেষ কৌশলে হেরোইন সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে সরবরাহ করে আসছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হচ্ছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,