admin

প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, মে ২৬, ২০২১

ইয়াসের প্রভাব তালতলীতে ৫ শতাধিক ঘরবাড়ি প্লাবিত

ইয়াসের প্রভাব তালতলীতে ৫ শতাধিক ঘরবাড়ি প্লাবিত

6

অনলাইন ডেস্ক
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের চাপে বরগুনার নদ-নদীতে বিপদসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে বরগুনার তালতলীতে বিভিন্ন স্থানে ৫ শতাধিক ঘরবাড়ি প্লাবিত হয়েছে। পানিতে ভেসে গেছে ২৫টি মাছের ঘেরসহ প্রায় ৭০টি পুকুরের মাছ। এতে চরম বিপাকে পড়েছেন এসব এলাকার হাজার হাজার মানুষ।

7

মঙ্গলবার বরগুনার তালতলী উপজেলার খোট্টার চর, তেতুবাড়িয়া, নলবুনিয়া এলাকার ৫ শতাধিক বাড়িঘর পানিতে ডুবে গেছে। পানিবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। পায়রা নদীর কাছাকাছি থাকায় এসব ঘরবাড়ি প্লাবিত হয়েছে।
খোট্টার চর এলাকার বাসিন্দা শাহজাহান মিয়া বলেন, আমরা বেড়িবাঁধের বাইরে থাকায় আমাদের ঘরবাড়ি সম্পূর্ণ তলিয়ে গেছে। এতে আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এ এলাকায় প্রায় তিন শতাধিক ঘর-বাড়ি তলিয়ে গেছে পানিতে।

ঠংপাড়া এলাকার সেন্টু মিয়া বলেন, বেড়িবাঁধের বাইরে থাকায় উঁচু জোয়ার হলে আমাদের এলাকা পানিতে তলিয়ে যায়। জোয়ারের পানিতে প্লাবিত হওয়ায় আমার পুকুরের প্রায় ১ লাখ টাকার মাছ ভেসে গেছে।
বরগুনা পানি উন্নায়ন বোর্ডের প্রকৌশলী কাইছার আলম বলেন, জেলায় প্রধান দুটি নদীর মধ্যে বিষখালী নদীর পানি বিপদসীমার আড়াই ফুট উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পায়রা নদীর পানি বিপদসীমার ৬ ইঞ্চি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলায় ২৫ কিলোমিটার বেড়িবাঁধ ঝূঁকিপূর্ণ রয়েছে। তিনি আরও বলেন, উঁচু জোয়ারের কারণে এসব বাঁধ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করেছে। এ ছাড়া উঁচু জোয়ারের কারণে বাঁধের বাইরের এলাকাগুলোও প্লাবিত হয়েছে।

8

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

5 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

8 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

6 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

3 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

1 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

8 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি

8 আগামীকাল বৃহস্পতিবার দুপুর ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রার মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

8 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা

1
7