admin
প্রকাশিত: 2:57 PM, May 26, 2021
অনলাইন ডেস্ক
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পদ্মা উত্তাল থাকায় বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বুধবার (২৬ মে) ভোর থেকে বন্ধ রয়েছে ফেরি চলাচল। তবে ঘাটে যাত্রীরা ভিড় করলে ফেরিঘাটের ইজারাদারের লোকজন যাত্রীদের নিকট থেকে ভাড়া আদায় করছেন। যাত্রী ভাড়া বাবদ ২৫ টাকা নিয়ে টিকিটও দিচ্ছেন যাত্রীদের। টিকিট কাটার পর ‘ফেরি ছাড়বে’ এমন আশা নিয়ে ফেরিতে উঠে অপেক্ষা করছেন যাত্রীরা। দীর্ঘ সময় অপেক্ষায় থাকার পর যাত্রীরা ফিরে যাচ্ছেন বাড়িতে। টিকিট কেটে ফেরিতে উঠে অপেক্ষার পর ফিরে যাওয়া যাত্রীরা এমন অভিযোগ করেন।
তবে ফেরি বন্ধ থাকার পরও কেন টিকিট কাটা হচ্ছে জানতে চাইলে বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাটের দায়িত্বরত কেউ বিষয়টি নিয়ে কিছু বলতে চাননি। বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন আহমেদকে ফোন দিলে তিনি রিসিভ করেন নি । এদিকে বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ফেরিঘাটের অফিসিয়াল নম্বরে ফোন দিলে নাম প্রকাশ না করে দায়িত্বরত এক কর্তকর্তা বুধবার (২৬ মে) সকালে বলেন, যাত্রীদের ফেরিতে না উঠতে মাইকিং করা হচ্ছে।তারপরও যাত্রীরা জোর করে ফেরিতে উঠে যাচ্ছে। যাত্রীদের তো আর পিটিয়ে নামানো যায় না।’
টিকিট কেন কাটা হচ্ছে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।
বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, বুধবার ভোর থেকেই ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঢাকাগামী যাত্রীরা ভোর থেকেই ঘাটে অপেক্ষা করছেন। এই সুযোগে ঘাটের ইজারাদার ভাড়া আদায় করে নিচ্ছে যাত্রীদের।
এদিকে ঢাকাগামী কয়েকজন যাত্রীর সাথে কথা হলে তারা জানান, ‘সকালে ফেরি চলাচল করছে এমন খবর পেয়েই ঢাকা যাওয়ার প্রস্তুতি নিয়ে ঘাটে এসেছেন তারা। রোরো ফেরিতে ভাড়া দিয়ে উঠে বসে আছেন। তবে ফেরি ছাড়ছে না। এদিকে শিমুলিয়া থেকে সকাল নয়টার দিকে দুটি রোরো ফেরি বাংলাবাজার ঘাটে এসেছে। একারণে বাংলাবাজার থেকেও ফেরি ছাড়বে এমন আশা নিয়ে তারা অপেক্ষা করছেন।
যাত্রীরা জানিয়েছে, ফেরিতে উঠার আগেই যাত্রীদের কাছ থেকে ভাড়া নিচ্ছে। পঁচিশ টাকা করে যাত্রী ভাড়ার টিকিটও দিচ্ছে।
ঢাকাগামী যাত্রী অঞ্জন হাসান পবন বলেন, ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ঘাটে এসেছি। ঘাট থেকে টিকিটও কাটছে। পঁচিশ টাকা ভাড়া দিয়ে ফেরিতে উঠেছি। কিন্তু ফেরি বন্ধ বলতেছে এখন। ভাড়া নেয়ার পূর্বে তো বলে না ফেরি বন্ধ। তাছাড়া ইতিপূর্বে লকডাউনে নৌযান বন্ধ এমন ঘোষণা থাকার পরেও কিন্তু নৌযান চলেছে, হাজার হাজার যাত্রী এই ভরসায় পন্টুনে ভিড় করছে। কালকে রাত থেকে অনেকে অপেক্ষা করছে অথচ তারা এখনো বসে আছে।
শিবচরের উৎরাইল গ্রামের নেওয়াজ আহমেদ নঈম চৌধুরী বলেন, ‘ঢাকায় যাওয়ার জন্য সকালে ঘাটে যাই। অনেক যাত্রীরা ঘাটে ভিড়ে করে। ভাড়া দিয়ে ফেরিতে উঠে অনেকক্ষন অপেক্ষা করে বাড়ি ফিরে আসি।’ তিনি আরো বলেন, ‘ফেরি চলবে না তারপরও টিকিট তো ঠিকই কাটছে। টিকিট কাটায় আমরা ভাবছি ফেরি ছাড়বে।’
বিআইডব্লিউটিসি’র মেরিন কর্মকর্তা (শিমুলিয়া) আহমদ আলী বলেন, পদ্মা উত্তাল থাকায় ভোর থেকে সকল ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফেরি বন্ধ থাকার পরও টিকিট কেটে যাত্রীদের কেন ফেরিতে উঠাচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি পুলিশকে জানান।
বাংলাবাজার ঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক আশিকুর রহমান বলেন, ঘাট ইজারা দিয়েছে বিআইডব্লিউটিসি। ফেরি বন্ধ থাকার পরও কেন টিকিট কাটছে এটা তারাই বলতে পারবে। তারপরও আমি খোঁজ নিচ্ছি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,