editor
প্রকাশিত: 4:20 PM, May 26, 2021
অনলাইন ডেস্ক
বাংলাদেশের মাত্র তৃতীয় বোলার হিসেবে আইসিসি ওয়ানডে বোলিং র্যাকিংয়ে শীর্ষ দুইয়ে জায়গা করে নিলেন মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান বিশ্বকাপ সুপার লিগের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুটিতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে এই পুরস্কার পেলেন ডানহাতি স্পিনার।
নতুন এই র্যাংকিংয়ে মিরাজ তিন ধাপ এগিয়েছেন। যেখানে প্রথম ম্যাচে ৩০ রানে ৪ উইকেট ও দ্বিতীয় ওয়ানডেতে ২৮ রানে ৩টি উইকেট নেন। এর আগে ২০০৯ সালে টাইগার স্পিনার সাকিব আল হাসান শীর্ষ ও ২০১০ সালে আব্দুর রাজ্জাক শীর্ষ দুই নাম্বার বোলার হয়েছিলেন।
বাংলাদেশি বোলারদের মধ্যে পেসার মোস্তাফিজুর রহমানেরও বেশ উন্নতি হয়েছে। দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে ৮ ধাপ এগিয়ে র্যাংকিংয়ে ৯ নাম্বারে উঠে এসেছেন। ২০১৮ সালে পঞ্চম অবস্থানটি ছিল তার সেরা।
ওয়ানডে বোলিং র্যাংকিংয়ে যথাক্রমে শীর্ষেই রয়েছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। তার রেটিং পয়েন্ট ৭৩৭। আর মিরাজে রেটিং পয়েন্ট ৭২৫। একধাপ করে পেছনে চলে যাওয়া আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান, কিউই পেসার ম্যাট হেনরি ও ভারতের পেসার জসপ্রিত বুমরাজ যথাক্রমে তিন, চার ও পাঁচে রয়েছেন।
এদিকে ব্যাটসম্যানদের মধ্যে মুশফিকুর রহিম ক্যারিয়ারের সেরা পজিশনে জায়গা করে নিয়েছেন। দুটি ওয়ানডেতে যথাক্রমে ৮৪ ও ১২৫ রান করা এই তারকা ৪ ধাপ এগিয়ে ১৪তমস্থানে উঠে এসেছেন। আর ৫৪ ও ৪১ রান করা মাহমুদউল্লাহ রিয়াদ দুই ধাপ উন্নতি করে ৩৮তমস্থানে জায়গা করে নিয়েছেন।
এছাড়া এই সিরিজে খেলা শ্রীলঙ্কান বোলারদের মধ্যে দুশমন্থ চামেরা, ধনাঞ্জয়া ডি সিলভা ও লক্ষণ সান্দাকানেরও উন্নতি হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,