editor
প্রকাশিত: 4:49 PM, May 26, 2021
অনলাইন ডেস্ক
নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হানকে মারধর, হত্যার হুমকি ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে আটক স্বেচ্ছাসেবক লীগ নেতা মীর নাফিউল ইসলাম অন্তরকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। আজ দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভার্চুয়াল জামিন শুনানিতে বিচারক তানজিম আলম তাবাসসুম জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। এর আগে অন্তরকে সাংবাদিকদের সামনে হাজির করে নাটোর জেলা পুলিশ। দুপুরে নাটোর পুলিশ সুপার কার্যালয়ের সামনে আয়োজিত প্রেসব্রিফিং -এ পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, অন্তরকে শহরের চৌধুরী বড়গাছা এলাকা থেকে আটক করা হয়। তাকে আটকে পুলিশের একাধিক টিম কাজ করে। অন্তর নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের আপন ভাগ্নে হলেও সংসদ সদস্য তাকে গ্রেপ্তারে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করায় জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানো হয়।
ঠিকাদারি সংক্রান্ত বিষয় নিয়ে বাবা মীর আমিরুল ইসলাম জাহানের ছেলে অন্তর সোমবার বিকালে পানি উন্নয়ন বোর্ড অফিসে গিয়ে নির্বাহী প্রকৌশলী আবু রায়হানকে মারপিট, ফাইলপত্র তছনছ ও হত্যার হুমকি দেয়। এদিকে অন্তরের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে চৌধুরী বড়গাছার ৭নং ওয়ার্ডবাসী।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,