editor
প্রকাশিত: 7:08 PM, May 26, 2021
অনলাইন ডেস্ক
হামাসের পক্ষে কাজ করা একজন তরুণ আমেরিকান ইঞ্জিনিয়ার এবং তার বাবা গাজায় ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন। এ মাসের শুরুর দিকের হামলায় তারা মারা যান।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র এবিসি নিউজকে এ খবর নিশ্চিত করে বলেছেন, ‘আমরা গাজায় যুক্তরাষ্ট্রের নাগরিক নিহত হওয়ার খবর সম্পর্কে অবগত। গোপনীয়তা রক্ষার জন্য আমাদের আর কোনও মন্তব্য নেই।’
জানা গেছে, ওই ইঞ্জিনিয়ারের নাম ওসামা আল জেবদা যার জন্মই হয়েছে যুক্তরাষ্ট্রে। তার বয়স ছিল মাত্র ৩৩। আর তার বাবার নাম জামাল আল জেবদা, তার বয়স হয়েছিল ৬৪ বছর।
জামাল হামাসের বেসামরিক শাখার বিভাগীয় প্রধান ছিলেন যে শাখার কাজ মূলত হামাসের রকেট প্রযুক্তির উন্নয়ন করা। তার পুত্র ওসামা অপেক্ষাকৃত জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছিলেন। হামাস সূত্র জানিয়েছে, তাদের কেউই সক্রিয় যোদ্ধা ছিল না।
এবিসি নিউজ যোগাযোগ করলেও ইসরাইলি সামরিক বাহিনী তাদের নিহত হওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয় নি।
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে