editor
প্রকাশিত: 4:13 PM, May 29, 2021
অনলাইন ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে চেনা ছন্দে ছিলেন না সাকিব আল হাসান। তিন ম্যাচের একটিতেও সাকিব সূলভ পারফরম্যান্স দেখা যায়নি। তবে দলের সেরা তারকার দুর্দশায় চিন্তিত নন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। মনে করেন, শীঘ্রই কামব্যাক করবে সাকিব।
দীর্ঘ ২২ বছরের ওয়ানডে ইতিহাসে প্রথমবারের মত শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় পায় বাংলাদেশ। হোয়াইটওয়াশ করার হাতছানিও ছিল। প্রথম দুই ম্যাচে মুশফিক-মাহমুদুল্লাহ’র ব্যাটিং ও মিরাজ-মোস্তাফিজদের বোলিংয়ের সুবাদে জয় পায় টাইগাররা। তবে শুক্রবার শেষ ওয়ানডেতে ৯৭ রানের হার দেখেছে তামিম ইকবালের দল। শেষ ম্যাচটিতে বাকিরা যখন ব্যর্থ, তখন সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সের খুব দরকার ছিল।
কিন্তু বল হাতে উইকেটশূন্য ৪৮ রান দেয়ার পর ৪ রানে আউট হয়ে ফেরেন সাজঘরে। প্রথম দুই ইনিংসে ব্যাট হাতে সাকিবের সংগ্রহ যথাক্রমে ১৫ ও ০। প্রথম ম্যাচে ২ উইকেট নেয়ার পর দ্বিতীয় ওয়ানডেতে ১ উইকেট পান।
পাপন বলেন, ‘সাকিবকে নিয়ে মন্তব্য করার কোনো কারণ নেই। তাকে নিয়ে আমি চিন্তিত নই। কারণ সে অবশ্যই আমাদের সেরা অলরাউন্ডার। তার সামর্থ্য নিয়েও আমাদের কারও কোনো সন্দেহ নেই। সে অবশ্যই কামব্যাক করবে।’
শেষ ম্যাচে হারের ব্যাপারে পাপন বলেন, ‘যত ভালো টিমই হোক না কেন, জিততে হলে ভালো খেলতেই হবে। আমি আগেও বলেছি, শ্রীলঙ্কা দলটা শক্তিশালী। আমরা প্রথম দুই ম্যাচে প্রত্যেকটা বিভাগে মোটামুটি ভালো করেছি। আজকে সেদিক দিয়ে পারিনি। কৃতিত্ব অবশ্যই দিতে হবে শ্রীলঙ্কান দলকে। কিন্তু আমাদের যে সামর্থ্য ছিল, সে অনুযায়ী করতে পারিনি।’
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,