editor
প্রকাশিত: 5:35 PM, May 29, 2021
অনলাইন ডেস্ক
নওগাঁ শহরের মুক্তির মোড়ে ‘ইডেন থাই এন্ড চাইনিজ রেস্টুরেন্ট’ এর নৈশ প্রহরী আতাউর রহমানকে (৫০) পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার রাতের কোনো এক সময় রেস্টুরেন্টের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। শনিবার দুপুরে রাজশাহী সিআইডি ফরেনসিক বিভাগের একটি দল এসে ঘটনাস্থল তদন্ত শেষে তার মরদেহ উদ্ধার করে।
নিহত আতাউর রহমান জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার চকমহিতুর গ্রামের আহম্মদ আলীর ছেলে। ঘটনার পর থেকে সহকারী বাবুর্চি বাদল পলাতক রয়েছে। নৈশ প্রহরীর পাশাপাশি তিনি রেস্টুরেন্টে আসা ক্রেতাদের গাড়ি পাহারা দিতেন।
পুলিশ ও রেস্টুরেন্ট সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার রাতে নৈশ প্রহরী আতাউর রহমান ও সহকারী বাবুর্চি বাদল রাতে রেস্টুরেন্টের তৃতীয় তলায় ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে গিয়ে প্রধান বাবুর্চি সাইফুল ইসলাম রেস্টুরেন্টের ঘর তালাবদ্ধ দেখতে পান। এরপর অনেক ডাকাডাকি করার পরও ঘরের দরজা না খোলায় এক পর্যায়ে দরজার বাহিরে চাবি পড়ে থাকতে দেখতে পান।
তিনি চাবি দিয়ে ঘর খুলে মেঝেতে রক্তমাখা ও রক্তাক্ত অবস্থায় নৈশ প্রহরী আতাউর রহমান মরদেহ পড়ে থাকতে দেখতে পান। হত্যার পর মৃতদেহটি কাঁথা-বালিশ দিয়ে ঢেঁকে রাখা হয়েছে। ঘটনাটি দ্রুত রেস্টুরেন্টের কর্তৃপক্ষকে জানালে থানায় সংবাদ দেন। মরদেহের পাশে একটি চেয়ার ভাঙা অবস্থায় পড়েছিল।
ধারণা করা হচ্ছে, চেয়ার দিয়ে আতাউর রহমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল।
নিহত আতাউর রহমানের বড় ছেলে রতন হোসেন বলেন, শুক্রবার বিকাল ৫টার দিকে বাবার সঙ্গে কথা হয়েছিল। আগামী কুরবানি ঈদে কুরবানি দেওয়ার জন্য প্রতিদিন ৩শ টাকা করে ১০ হাজার টাকা জমা করবেন বলে জানায়। এরপর আবারও রাত ৮টায় ফোন দিয়েছিল কিন্তু রিসিভ না করায় কথা হয়নি। পরদিন সকাল সাড়ে ৮টার দিকে রেস্টুরেন্ট থেকে ফোন করে জানানো হয় বাবাকে কারা যেন পিটিয়ে হত্যা করেছে। আমার বাবা একজন প্রতিবন্ধী মানুষ। তিনি সকলের সঙ্গে সব সময় হাসি মুখে কথা বলতেন। বাবার কোনো শত্রু নেই এবং কারো সঙ্গে দ্বন্দ্ব ছিল না। বাবাকে হত্যার সঙ্গে যারা জড়িত তাদের সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
নিহত আতাউর রহমানের ফুফাতো ভাই উসমান গনি বলেন, ভাই রেস্টুরেন্টে প্রায় ২০ বছর থেকে চাকরি করছিলেন। শুনেছি ভাইয়ের কাছে কিছু টাকা ছিল। শনিবার রেস্টুরেন্টে একটি বিয়ে হবে এজন্য ব্যস্ত থাকবেন। পরদিন টাকাগুলো বাড়িতে পাঠানোর কথা ছিল। কিন্তু তার আগেই ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে ইডেন থাই এন্ড চাইনিজ রেস্টুরেন্টের মালিক পক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।
নওগাঁ সদর থানার ওসি নজরুল ইসলাম বলেন, নিহত আতাউর রহমানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে জখমে চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে পলাতক সহকারী বাবুর্চি বাদল পলাতক রয়েছে। তাকে আটকের অভিযান চলছে। বাদলকে আটক করা সম্ভব হলে তার মৃত্যুর প্রকৃত ঘটনা উদঘাটন সম্ভব হবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,