editor
প্রকাশিত: 5:59 PM, May 29, 2021
অনলাইন ডেস্ক
দেশে বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে ৯৪ শতাংশ, অভিযোগের বিপরীতে সেবা পাওয়ায় ৭৭ শতাংশ, বিলিংয়ে ৯৫ শতাংশ ও মিটারিং সেবায় ৮৮ শতাংশ গ্রাহক সন্তুষ্টি প্রকাশ করেছেন। সব মিলিয়ে বিদ্যুৎ সেবায় ৮৮ শতাংশ গ্রাহক সন্তুষ্টি প্রকাশ করেছেন।
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিয়েশন কোম্পানি (আইআইএফসি) একটি জরিপের খসড়া প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
বিদ্যুৎ সংযোগ, অভিযোগ সেবা, বিলিং ও মিটারিং- এই চারটি বিষয়ের ওপর ১ হাজার ৪০০ বিদ্যুৎ গ্রাহকের ওপর ‘গ্রাহক সন্তুষ্টি জরিপ’ করেছে আইআইএফসি। এতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৭০০ গ্রাহক ও কুমিল্লার বুড়িচং উপজেলার ৭০০ গ্রাহক বেছে নেওয়া হয়েছে।
এর মধ্যে আবাসিক গ্রাহক ৭১ শতাংশ এবং বাণিজ্যিক ও অন্যান্য গ্রাহক ২৯ শতাংশ। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ৩৯ শতাংশ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) ৩৯ শতাংশ ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ২২ শতাংশ গ্রাহক এ জরিপে অংশ নেন।
প্রতিবেদনে বলা হয়, ৫২ শতাংশ গ্রাহক বিদ্যুৎ সংযোগের জন্য সরাসরি বিদ্যুৎ অফিসে না গিয়ে কোনো না কোনো মধ্যস্বত্বভোগীর মাধ্যমে আবেদন করেন।
ভার্চুয়ালি অনুষ্ঠিত শনিবার অনলাইন জরিপের খসড়া প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে অংশ নিয়ে সভাপতির বক্তব্য দেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, আমাদের শতভাগ গ্রাহক সন্তুষ্টি অর্জন করতে হবে। গ্রাহকদের কাছ থেকে কোনো অভিযোগ পেতে চাই না। গ্রাহকদের সঙ্গে যোগাযোগ বাড়ালে অনেক সমস্যা এমনিতেই সমাধান হবে। বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর গ্রাহকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,