editor
প্রকাশিত: 8:42 PM, May 29, 2021
অনলাইন ডেস্ক
বিদেশ গমেনেচ্ছু, কর্মরত ও প্রত্যাগত কর্মীরা নানা সমস্যায় উদ্ভূত পরিস্থিতি অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের লক্ষ্যে গঠিত হয়েছে ‘কুইক রেসপন্স টিম’। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ টিমটি গঠন করেছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। শনিবার বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বিষয়টি জানানো হয়।
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পরিচালক আরিফ আহমেদ খানকে কুইক রেসপন্স টিমের আহ্বায়কের দায়িত্বে রাখা হয়েছে। এছাড়া এই টিমে সদস্য হিসেবে রয়েছেন, মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সারওয়ার আলম, বিএমইটির ঊর্ধ্বতন পরিসংখ্যান কর্মকর্তা মো. মাসুদ রানা, ওয়েজ অর্নার্স কল্যাণ বোর্ডের উপপরিচালক মো. জাহিদ আনোয়ার, সহকারী পরিচালক মো. আজিজুল ইসলাম ভুঞা, উপসহকারী পরিচালক মো. আব্দুল কাদের, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ মনিরুজ্জামান।
টিম গঠনের বিষয়ে অফিস আদেশে বলা হয়েছে, বিভিন্ন সময়ে এবং বৈশ্বিক করোনা মহামারির কারণে বিদেশ গমেনেচ্ছু, কর্মরত ও প্রত্যাগত কর্মীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এছাড়া দেশে অবস্থানকালীন সময়েও তারা ভিসা সংক্রান্ত ও অন্যান্য জটিলতার মুখোমুখি হচ্ছেন। এই টিম প্রবাসীদের যেকোনো সমস্যার উদ্ভূত পরিস্থিতি অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের লক্ষ্যে কাজ করবে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,