editor
প্রকাশিত: 4:02 PM, May 30, 2021
অনলাইন ডেস্ক
শক্তিমত্তায় যোজন যোজন এগিয়ে ছিল পেপ গার্দিওলার শিষ্যরা। কিন্তু চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে ইতিহাস গড়া হলো না ইউরোপের ধনী এই ক্লাবটির। ম্যানচেস্টার সিটিকে হতাশায় ডুবিয়ে দ্বিতীয়বারের মতো ইউরোপ চ্যাম্পিয়ন ট্রপি ঘরে তুললো চেলসি।
প্রথমার্ধের শেষদিকে জার্মান স্ট্রাইকার তরুণ কাই হ্যাভার্টজের গোলটাই গড়ে দিলো ব্যবধান। ৪৩ মিনিটে নিজেদের অর্ধ থেকে পাস বাড়ান মেসন মাউন্ট। সিটি রক্ষণকে ছত্রখান করে যা গিয়ে পড়ে কাই হ্যাভার্টজের পায়ে। গোলরক্ষক এডারসনকে স্টেপওভার দিয়ে বোকা বানিয়ে সহজ এক গোল করেন তিনি। প্রথমার্ধের ভুলটা দ্বিতীয়ার্ধে শুধরে নিয়েছিলেন কোচ গার্দিওলা।
৬৪ মিনিটে বের্নার্দো সিলভাকে তুলে ফিরিয়েছিলেন ফার্নান্দিনহোকে। তবে ততক্ষণে একটু বেশি দেরিই হয়ে গেছে। তার আগেই দলটা বড় ধাক্কা খেয়েছিল ‘টালিসম্যান’ কেভিন ডি ব্রুইনাকে হারিয়ে। ৭৩তম মিনিটে ম্যাচ প্রায় শেষই করে দিতে পারতেন ক্রিস্টিয়ান পুলিসিক। কিন্তু যুক্তরাষ্ট্রের এই ফরোয়ার্ডের চিপ দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়। তিন মিনিট পর আক্রমণের ধার বাড়াতে স্টার্লিংকে তুলে ক্লাবের রেকর্ড গোলদাতা সার্জিও আগুয়েরোকে নামায় সিটি।
কিন্তু কাজের কাজ কিছুই করতে পারেনি তারা। সুযোগ অবশ্য এসেছিল। ৯০তম মিনিটেই যেমন হতে পারত গোল; কিন্তু সঠিক সময়ে সঠিক জায়গায় থাকতে পারেননি ফোডেন। যোগ করা সময়ের শেষ মিনিটে মাহারেজের জোরালো শট ক্রসবারের একটু ওপর দিয়ে চলে গেলে স্বপ্নভঙ্গের হতাশায় নুয়ে পড়ে সিটি। ১-০ গোলের বিজয় নিয়ে উৎসবে মেতে ওঠে চেলসি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,