editor
প্রকাশিত: 5:06 PM, May 30, 2021
অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইয়াবা বিক্রির দায়ে পুলিশের এএসআই ও এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব-১০। এ সময় ১৯০ পিস ইয়াবা জব্দ করেছেন র্যাব সদস্যরা।
এ ঘটনায় রোববার দুপুরে তাদের আদালতে পাঠিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত এএসআই হলেন শাহ মোহাম্মদ ইমাম উদ্দিন (৩২)। তিনি ডিএমপির ডেমরা থানায় কর্মরত ছিলেন। এছাড়া মাদক ব্যবসায়ী নাছির উদ্দিন (৩৫) সিদ্ধিরগঞ্জের বাঘমারা এলাকার মৃত জাফর আলীর ছেলে।
এর আগে শনিবার দুপুরে নাসিক ৩ নম্বর ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী বাঘমারা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রাতে তাদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করে র্যাব।
এ ঘটনায় রোববার সকালে র্যাব-১০ পুলিশ পরিদর্শক নিজাম উদ্দিন শেখ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মাদকবিরোধী আইনে মামলা দায়ের করেন।
র্যাব মামলার এজাহারে উল্লেখ করেন, মাদক ব্যবসায়ী নাসিরকে (৩৫) ইয়াবাসহ গ্রেফতারের পর তিনি স্বীকার করেন ডেমরা থানার এএসআই শাহ মোহাম্মদ ইমাম উদ্দিন ইয়াবা বিক্রি করার জন্য তাকে দিয়েছে। ইয়াবার মালিক এএসআই শাহ মোহাম্মদ ইমাম উদ্দিন।
এদিকে পুলিশ জানায়, মাদক ব্যবসায়ী নাছির উদ্দীন এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে ডেমরা ও সিদ্ধিরগঞ্জ থানায় মাদকের একাধিক মামলা রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, আসামিদের আদালতে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত চলছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,