admin
প্রকাশিত: 3:11 PM, May 31, 2021
অনলাইন ডেস্ক
আগামীকাল মঙ্গলবার থেকে ঢাকা-কক্সবাজার রুটে উড়োজাহাজ চালু হচ্ছে।দেশের দুটি বেসরকারি এয়ারলাইনস কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে । এছাড়া একই দিন থেকে ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ।
করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে গত ৫ এপ্রিল থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনায় নিষেধাজ্ঞা দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
এরপর ২০ এপ্রিল থেকে দেশের অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হলেও ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে উড়োজাহাজ চলাচল এত দিন বন্ধ ছিল। প্রায় দুই মাস পর সেটি আগামীকাল থেকে চালু হচ্ছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্যবিধি মেনে ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা করা হবে।
তিনি বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত নির্দেশনা আসেনি। তবে নির্দেশনা আসবে। সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নভোএয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে তারা আগামীকাল থেকে ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা করবেন।
ঢাকা থেকে সকাল সাড়ে ৯টা ও বেলা ৩টা এবং কক্সবাজার থেকে বেলা ১১টা ৫ মিনিটে ও বিকাল ৪টা ৩৫ মিনিটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি এই এয়ারলাইনস।
অন্যদিকে ইউএস-বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা-কক্সবাজার রুটে ইউএস-বাংলা প্রতিদিন চারটি ফ্লাইট পরিচালনা করবে। ঢাকা থেকে কক্সবাজার সকাল সাড়ে ৯টায় ও বেলা সাড়ে ৩টায় এবং কক্সবাজার থেকে ঢাকায় বেলা ১১টা ৫ মিনিটে ও বিকাল ৫টা ৫ মিনিটে ফ্লাইট চলবে।
ঢাকা থেকে কক্সবাজারের ন্যূনতম ভাড়া সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ের জন্য মোট ৪ হাজার ২৯৯ টাকা এবং রিটার্ন ভাড়া ৮ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করেছে ইউএস-বাংলা।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,