admin

প্রকাশিত: 2:34 PM, June 1, 2021

বৃষ্টি মাথায় শুরু ঢাকা লিগ

বৃষ্টি মাথায় শুরু ঢাকা লিগ

অনলাইন ডেস্ক

তারকা ক্রিকেটারদের মধ্যে এক মাহমুদ উল্লাহই যা একটু ম্লান। গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক মাত্র ৫ রান করে আউট হয়ে গেলেও বৃষ্টি মাথায় নিয়ে শুরু ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টোয়েন্টির উদ্বোধনী দিনে রান পেয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের তামিম ইকবাল ও আবাহনীর মুশফিকুর রহিম। ব্যাটে-বলে অবদান রেখেছেন মোহামেডানের সাকিব আল হাসানও। নিজ নিজ দলের জয়ে তিনজনই হয়েছেন ম্যাচের সেরাও।

বিকেএসপিতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ছোট লক্ষ্য তাড়ায় জিততে অবশ্য ঘামই ছুটে গেছে সাকিবের মোহামেডানের। শেষ ওভারে ৬ রানের প্রয়োজন এক বল বাকি থাকতে মিটেছে আবু হায়দারের মারা ছক্কায়। নতুন বলে শুরু করে ২৯ রানে ২ উইকেট নেওয়ার পর ২২ বলে ২৭ রানের ইনিংস খেলা সাকিবের দল ৩ উইকেটের জয়ে শুরু করেছে আসর। মিরপুরে বৃষ্টি আইনে ১০ ওভারে ৭০ রানের টার্গেট পাওয়া আবাহনী দ্রুতই ২ উইকেট হারিয়ে চাপে পড়লেও তাদের নিশ্চিন্ত করেছে শ্রীলঙ্কা সিরিজের দুর্দান্ত ফর্ম ডিপিএলেও টেনে আনা মুশফিকুর রহিমের ২৬ বলে ৩৮ রানের হার না মানা ইনিংস। তাই ৭ উইকেটের জয়ে শুরু করল বর্তমান চ্যাম্পিয়নরাও। বিকেএসপিতে ১২ ওভারে নেমে আসা ম্যাচে তামিমের ২ চার ও ৫ ছক্কায় ২২ বলে খেলা ৪৬ রানের বিস্ফোরক ইনিংসে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ১৬ বল বাকি থাকতেই ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।

মিরপুরে দিনের অন্য ম্যাচে বাঁহাতি স্পিনার ইলিয়াস সানীর (৩/১৮) দারুণ বোলিংয়ে জয় দিয়ে শুরু করেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবও। তারা খেলাঘর সমাজকল্যাণ সমিতিকে হারিয়েছে ২২ রানে। বিকেএসপিতে সকালের দুটি ম্যাচই হয়েছে পরিত্যক্ত। এর একটিতে মাহমুদুল হাসান জয়ের ৫৫ বলে অপরাজিত ৭৮ রানের দারুণ ইনিংসে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৪ উইকেটে ১৭১ রানের চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছিল ওল্ড ডিওএইচএস। কিন্তু বৃষ্টিতে রূপগঞ্জ ব্যাটিংয়েই নামতে না পারায় ম্যাচ হয় পরিত্যক্ত। ব্রাদার্সের ৭ উইকেটে ১২৭ রান তাড়ায় জেতার সুযোগ একই কারণে হাতছাড়া হয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবেরও।

আবাহনীর বিপক্ষে ৫৪ বলে ৯ চারে তাসামুল হকের অপরাজিত ৬৫ রানের ইনিংসটিও গেছে বিফলে। তিনি দারুণ খেললেও তাঁর দল পারটেক্স প্রতিপক্ষের সাধ্যের বাইরে যেতে পারেনি। না পারার কারণ ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ২ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। রান তাড়ায় দ্রুতই দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত (২) ও নাঈম শেখকে (১৭ বলে ১৯) হারায় আবাহনী। তিনে নামা মুশফিক শুরুতেই জোরালো এলবিডাব্লিউর আবেদনে বেঁচে যাওয়ার পর আর পিছু ফিরে তাকাননি। তাঁর ইনিংসে তিনটি চারের সঙ্গে আছে একটি ছক্কার মারও। প্রথম ৩ ওভারে মাত্র ১৪ রান দেওয়া সাকিবও হজম করেছেন ছক্কার মার। এক ছক্কা ও দুই চারে তাঁর শেষ ওভার থেকে ১৫ রান তুলে নেন সুমন খান। রান তাড়ার শুরুতেই মোহামেডান ওপেনার অভিষেক মিত্রকে হারালেও পারভেজ হোসেন ইমন (৩৯) ও শামসুর রহমানের (২৪) ৫৪ রানের জুটিতে বিপদে সামলে নেয় তারা। এরপর সাকিবের ব্যাটে সহজ জয়ের দিকেই এগোচ্ছিল দল। কিন্তু জয় থেকে মাত্র ১৩ রান দূরে থাকতেই নামে ধস। ৫ রানে ৪ উইকেট হারিয়ে বসে তারা। জমে ওঠে ম্যাচও। আবু হায়দারের মারা ছক্কায় শেষ পর্যন্ত ঘাম দিয়ে জ্বর ছাড়ে মোহামেডানের। গাজী গ্রুপ ১২ ওভারে ৫ উইকেটে মাত্র ৯১ রান তোলার পর প্রাইম ব্যাংকের জয় নিয়ে সংশয় ছিল সামান্যই। তামিম সেটিকে করেন আরো দ্রুতগামী।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,