admin
প্রকাশিত: 5:28 PM, June 1, 2021
ডেস্ক রিপোর্ট
মাদারীপুর জেলার রাজৈরে জোড়া খুনের ঘটনায় প্রতিপক্ষকে ফাঁসাতে ভ্যানচালক আব্দুস সালাম শেখকে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (১ জুন) দুপুরে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এ কথা জানান।
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার জানান, ২০২০ সালের ১০ জানুয়ারি রাজৈরে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জুলফিকার খালাসি ও বাবুল মুন্সিকে হত্যা করা হয়। এ জোড়া খুনের মামলায় ৮৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। জোড়া খুনের মামলায় বাদী পক্ষের সঙ্গে আপোস করতে না পারায় গত ২৩ মে নিজেদের দলেরই আব্দুস সালাম শেখকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সেরজন মুন্সিকে গ্রেফতার করে রাজৈর থানা পুলিশ।
সেরজন মুন্সি ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। সেরজন মুন্সির দেওয়া তথ্য ও পুলিশের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ হত্যাকাণ্ডে আরেক আসামি রিপন মুন্সিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া মামলার এজাহারে উল্লেখ করা ৩৭ নম্বর আসামি ছরোয়ার খালাসিকে গ্রেফতার করে আদালতে পাঠায় রাজৈর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামিদের জবানবন্দি ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ভ্যানচালক আব্দুস সালাম শেখ হত্যায় জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত করা হয়েছে। দ্রুতই তাদের গ্রেফতার করা হবে বলে জানান পুলিশ সুপার গোলাম মস্তফা রাসেল।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,