admin
প্রকাশিত: 6:53 PM, June 1, 2021
অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে সিয়াম খান (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
সিয়াম আড়াইহাজার উপজেলার ধুনডি গ্রামের রুমেল খানের ছেলে। সোনারগাঁও বুরুমদি হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। দুই ভাইয়ের মধ্যে সিয়াম বড়।
সিয়ামকে হাসপাতালে নিয়ে আসা চাচা রবিন খান জানান, সকালে বৃষ্টির সময় ৫ থেকে ৬ জন শিশুর সঙ্গে সিয়াম বাড়ির পাশে আম কুড়াতে যায়। সেখানে হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় অন্য শিশুরা বাড়িতে এসে অচেতন অবস্থায় সিয়ামের পড়ে থাকার কথা জানালে তাকে উদ্ধার করা হয়। এরপর সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলা সোয়া ১১ মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদশর্ক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,