admin

প্রকাশিত: 7:20 PM, June 1, 2021

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে অপহরণের চেষ্টা

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে অপহরণের চেষ্টা

অনলাইন ডেস্ক
শেরপুরে ঘরে ঢুকে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে অস্ত্রের মুখে অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে সদর উপজেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে। ওই ছাত্রী টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী (২০)।

এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী ছাত্রী নিজেই বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে সদর থানায় অপহরণচেষ্টার অভিযোগে মামলা করেন। পরে সদর থানা-পুলিশ দু’জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার দু’জন হলেন শ্রীবরদী উপজেলার জিয়াউল ইসলামের ছেলে মো. মিনহাজ ও সদর উপজেলার আবদুল কুদ্দুসের ছেলে রুমান মিয়া।

মামলার এজাহার ও পৃলিশ সূত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে শ্রীবরদী উপজেলার মিনহাজ ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। মিনহাজকে বারবার নিষেধ করা হয়। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে তিনি ওই ছাত্রীকে অপহরণের হুমকি দেন।
এরপর গতকাল রাত নয়টার দিকে মিনহাজ তার দুই বন্ধু রুমান ও বাপ্পীকে সঙ্গে নিয়ে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তার ঘরে ঢুকে অস্ত্রের মুখে অপহরণের চেষ্টা করেন। এ সময় ছাত্রীর চিৎকারে তার স্বজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে মিনহাজ ও রুমানকে আটক করেন। এ সময় মিনহাজ তার হাতে থাকা ছুরি দিয়ে ওই ছাত্রীর বাবাকে আঘাত করতে গেলে স্থানীয় লোকজন তাকে মারধর করেন।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ছাত্রী নিজেই বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় অপহরণচেষ্টার মামলা করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার দু’জনকে আদালতে সোপর্দ করা হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,