admin

প্রকাশিত: 1:40 PM, June 2, 2021

বদলে গেল সূচি, চারদিনে ১২ ম্যাচ মিরপুরে

বদলে গেল সূচি, চারদিনে ১২ ম্যাচ মিরপুরে

অনলাইন ডেস্ক
গতকাল ভোর পাঁচটা থেকে বৃষ্টি শুরু। মুষলধারে টানা ঝরতে থাকে সকাল ১১ টা পর্যন্ত। যার ফলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পানিতে টইটম্বুর হয়ে উঠে। কিউরেটর গামানি ডি.সিলভা জানিয়ে দেন আন্তর্জাতিক এই মাঠে দারুণ ড্রেনেজ ব্যবস্থা থাকলেও খেলা সম্ভব নয়। তাই ঢাকা প্রিমিয়ার লীগের দ্বিতীয় রাউন্ডের দু’টি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয় ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। এর চেয়ে ভয়াবহ অবস্থা বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) দু’টি মাঠের। এদিন এই ভেন্যুতে দিনের চারটি খেলাই পরিত্যক্ত হয়েছে। শুধু তাই নয়, বৃষ্টিতে মাঠের অবস্থা এতটাই খারাপ যে, আগামী চারদিন বিকেএসপিতে ম্যাচ আয়োজন একেবারেই অসম্ভব বলে দৈনিক মানবজমিনকে জানিয়েছেন সিসিডিএম’র সদস্য সচিব আলী হোসেন।

তাই রাতারাতি বদলে গেছে ঢাকা লীগের পূর্ব-নির্ধারিত ফিক্সচার। আজ থেকে মিরপুরে দিনে তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে সিসিডিম’র চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেন, ‘বৃষ্টির কারণে বিকেএসপিতে খেলা সম্ভব হচ্ছে না। তাই পাঁচ জুন পর্যন্ত মিরপুর মাঠেই হবে দিনে তিনটি করে ম্যাচ হবে।’ ৩১শে শুরু হয় ২০১৯-২০২০ মৌসুমের ঢাকা প্রিমিয়ার লীগের স্থগিত আসর। তবে বৃষ্টি মৌসুম হলেও সূচিতে রাখা হয়নি কোন রিজার্ভডে। তাই এবারও লীগ সময়তো শেষ করা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।

সোমাবার ঢাকা লীগের প্রথম রাউন্ডেই হানা দেয় বৃষ্টি। এদিন ৬টির মধ্যে ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। বিকেএসপিতে সকালের দু’টি ম্যাচ হয়নি। তবে বিকালের দু’টি মাঠে গড়ায়। অন্যদিকে মিরপুর মাঠে সকালে আবাহনীর বিপক্ষে পারটেক্স স্পোটিং ক্লাবের ম্যাচটির ফল নির্ধারিত বৃষ্টি আইনে। অন্যদিকে গতকাল দ্বিতীয় রাউন্ডের একটিও ম্যাচ না হওয়াতে দ্রুত সুচি বদলের সিদ্ধান্ত নেয় সিসিডিএম। বিশেষ করে বিকেএসপি’র দু’টি ভেন্যুর বর্তমান অবস্থা এতটাই নাজুক যে, সেখানে ম্যাচ আয়োজন শেষ পর্যন্ত হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এ বিষয়ে আলী হোসেন বলেন, ‘আমি এর আগে বিকেএসপিতে এমন অবস্থা দেখিনি। গতকাল এতটাই বৃষ্টি হয়েছে যে, দু’টি মাঠেই হাঁটু সমান পানি জমে যায়। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি কোনো ধরনের ঝুঁকি নিবো না। তাই এই ভেন্যুতে আপাততো খেলা হবেনা। কাল (আজ) থেকে মিরপুর মাঠেই দিনে তিনটি ম্যাচ হবে। সকাল ৯ টায় শুরু হবে প্রথম ম্যাচ। এরপর দুপুর ১ টা ৩০ মিনিটে ও শেষ ম্যাচটি হবে সন্ধ্যা ৬ টায়। আমরা পাঁচ জুন পর্যন্ত এটিই করতে চাচ্ছি। এরপর দেখা যাবে বিকেএসপি খেলার উপযোগী হলে সেটি নিয়ে ভাববো।’ অন্যদিকে এই মাসেই জাতীয় দলের ক্রিকেটাররা জিম্বাবুয়ে সফরে যাচ্ছে। তাই ঢাকা লীগে যেন তারা খেলে যেতে পারে সেই জন্য বিসিবি ও ক্লাবগুলো লীগ দ্রুত শেষ করা নিয়ে তাড়া রয়েছে। যে কারণে যে কোনো মূল্যে ২৬শে জুনের মধ্যে আসর শেষ করতে প্রস্তুত সিসিডিএম। এই বিষয়ে আলী হোসেন বলেন, ‘আমরা বিশ্বাস করি সময়মতো লীগ শেষ করতে পারবো। ২৬শে জুনের মধ্যেই আমরা এটি শেষ করতে চাই। বৃষ্টিতো হবেই। সেটি হলে বাইলজে যা আছে সেই ভাবে ম্যাচের পয়েন্ট ভাগ হবে। আমরা সব ব্যবস্থা নিয়ে রেখেছি।’ পূর্বের সুচি অনুসারে ৪ঠা জুন মাঠে গড়ানোর কথা ছিল লীগের তৃতীয় রাউন্ড। কিন্তু আজ থেকে টানা তিনদিন খেলা তিনটি করে ম্যাচ হবে। যদিও গতকাল সকালে সিসিডিএম’র পক্ষ থেকে জানানো হয়েছিল পূর্ব-নির্ধারিত সময় থেকে একটি করে রাউন্ড পিছিয়ে যাবে।

২০২০ এ ওয়ানডে ফরম্যাটে গড়িয়েছিল ঢাকা প্রিমিয়ার লীগ। কিন্তু এক রাউন্ড হওয়ার পরই করোনাভাইরাসের অতঙ্কে লীগ স্থগিত করা হয়। এরপর টানা ১৪ মাস অপেক্ষার ওয়ানডের পরিবর্তে টি- টোয়েন্টি ফরম্যাটে লীগ মাঠে ফেরায় বিসিবি ও সিসিডিএম। তবে ১২টি দলকে কড়া জৈব সুরক্ষা বলয়ে রাখা হয় ঢাকার চারটি পাঁচ তারকা হোটেলে। তবে বৃষ্টির কারণে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ের এই আয়োজন ফের শঙ্কায়। এবার করোনা সঙ্গে অতঙ্কের নাম বৃষ্টি! তাই লীগ সময়মতো শেষ করা বড় চ্যালেঞ্জই হবে সিসিডিএম’র জন্য।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে কয়লা ও পাথর আমদানিকারক নেতৃবৃন্দের মতবিনিময়

ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ