editor

প্রকাশিত: ৫:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০

চরমপন্থী আতঙ্কে দৌলতদিয়া ঘাটবাসী

চরমপন্থী আতঙ্কে দৌলতদিয়া ঘাটবাসী

3

তারেক হাবিব, রাজবাড়ী থেকে ফিরে :: জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট দক্ষিণ বঙ্গের ২১টি জেলার প্রবশেদ্বার হিসেবে খ্যাত। এই ঘাটে ফেরী পারাপারকৃত পরিবহন থেকে চাঁদাবাজি ও ঘাট এলাকা থেকে সকল প্রকার ছিনতাই, পতিতালয়ে ডাকাতি, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বিভিন্ন মামলার আসামী আত্মসমর্পণকারী চরমপন্থী ও সর্বহারাদের আঞ্চলিক লিডার ১. দৌলতদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হোসেন মন্ডল পাড়ার আজিজুল প্রামাণিকের ছেলে- আমজাদ প্রামাণিক, ২. ৪নং ওয়ার্ড নুরু মন্ডল পাড়া গ্রামের ইউছুফ মোল্লার ছেলে- বাকেন মোল্লা, ৩. ৬নং ওয়ার্ড হোসেন মন্ডল পাড়ার নুকু সরদারের ছেলে জুয়েল সরদার, ৪. ৬নং ওয়ার্ড হোসেন মন্ডল পাড়ার ইসলাম প্রামাণিকের ছেলে জীবন প্রমাণিক, ৫. ৬নং ওয়ার্ড হোসেন মন্ডল পাড়ার মোর্শেদ প্রামাণিকের ছেলে হিরো প্রামাণিক, ৬. ১ নং ওয়ার্ড ছাত্তার মেম্বার পাড়ার খবির শেখের ছেলে জাহাঙ্গীর শেখ, ৭. শাহাদাৎ মেম্বার পাড়ার কালাই বেপারীর ছেলে নজরুল বেপারী। এই কয়েকজন একটি দল গঠন করে দৌলতদিয়াতে চালাচ্ছে সকল প্রকার সন্ত্রাসী কর্মকান্ড। তাদের প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে- ১. ২নং ওয়ার্ড মজিদ শেখের পাড়ার মজি মন্ডলের ছেলে মান্নান মন্ডল, ২. ৬নং ওয়ার্ড গণি মেম্বার পাড়ার গিতি কবি মুরাদ, ৩. ৬ওয়ার্ডের মুক্তার প্রামাণিক, ৪. ৩নং ওয়ার্ড যদু মাতব্বর পাড়ার মজি মন্ডলের ছেলে মমিন মন্ডল।
সর্বহারা লিডার আমজাদ প্রামাণিক গ্যাং- এর বিরুদ্ধে কেউ প্রতিবাদ জানালে তাকে মেরে পদ্মায় ভাষিয়ে দেওয়ার হুমকি দেয়। অপরদিকে লক্ষ করা যায়, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এক প্রকার নীরব ভূমিকা পালন করছে। এই কারনে দৌলতদিয়া ইউনিয়নের সাধারণ জনমনে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। বর্তমানে দৌলতদিয়া ফেরীঘাটে কয়েকটি পয়েন্টে সিন্ডিকেট করে পরিবহন শ্রমিকদের কাছ থেকে প্রতিদিন লক্ষ-লক্ষ টাকা চাঁদা আদায় করছে এই আমজাদ গ্যাং। এ যেন ওপেন সিক্রেট।

5

উল্লেখ্য থাকে যে, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা সারা দেশ হতে সন্ত্রাস নির্মুলের জন্য কতিপয় বিপদগামী চরমপন্থীদের (সর্বহারা) স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য গত ১০/০৪/২০১৯ইং তারিখে পাবনা শহীদ এ্যাড. আমিন উদ্দিন স্টেডিয়ামে প্রায় ৫৯৫ জন চরমপন্থী মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে আত্মসমর্পন করে। আত্মসমর্পনকারীদের মধ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উপরে উল্লেখিত চরমপন্থীরাও ছিলেন।

2

গোপন সূত্রে আরও জানা যায়, দৌলতদিয়া ৬নং ওয়ার্ড সাইনবোর্ড এলাকায় রাতের আধারে গণপরিহন ও ট্রাক থামিয়ে আমজাদ প্রমাণিকের নেতৃত্বে চলে ডাকাতি।
এছাড়াও দৌলতদিয়া ঘাটের যৌনপল্লীর প্রত্যেকটি বাড়িওয়ালীকে আমজাদ গ্যাং-এর জন্য প্রতি মাসেই গুণতে হয় মোটা অংকের মাসোয়ারা।

পরিশেষে লক্ষ করে দেখা যায়, আত্মসমর্পণকারী চরমপন্থীরা দিনে দিনে আরও ভয়ংকর রূপ নিচ্ছে। দৌলতদিয়া ইউনিয়নের সাধারণ জনগণের এখন একটাই দাবি সরকার যেন আমজাদ গ্যাং-এর কাছ থেকে তাদের রক্ষা করে এবং চরমপন্থী আমাজাদ গ্যাং-এর প্রত্যেক সদস্যকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে।

7

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটের খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড লাভ

সিলেটের খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড লাভ

1 সিলেটে স্বনামধন্য প্রতিষ্ঠান খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড অর্জন করেছে। গত ২৫ এপ্রিল

মে দিবসে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

মে দিবসে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

8 সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর অন্তর্ভূক্ত সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে

সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক  রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে:  এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম

সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে: এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম

8 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেছেন, বাংলাদেশ আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই ধরনের আয়োজন

বুদ্ধের মৈত্রী ভাবনাই হতে পারে আমাদের পথপ্রদর্শক: অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথের

বুদ্ধের মৈত্রী ভাবনাই হতে পারে আমাদের পথপ্রদর্শক: অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথের

6 চট্টগ্রামের মীরসরাইস্থ দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ও বিচিত্র ধর্মকথিক ড. ধর্মকীর্তি মহাথের বলেছেন, গৌতম বুদ্ধের জন্ম,

মে দিবসে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার আলোচনা সভা

মে দিবসে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার আলোচনা সভা

4 মহান মে দিবস উপলক্ষে সিলেটে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য: কয়েস লোদী

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য: কয়েস লোদী

8 সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে

মহান মে দিবস উপলক্ষ্যে নগরীতে জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালী

মহান মে দিবস উপলক্ষ্যে নগরীতে জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালী

8 ‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত’-এই স্লোগানকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

5 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার

1
4