editor
প্রকাশিত: 5:48 PM, June 2, 2021
অনলাইন ডেস্ক
মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় কাশেম চৌকিদার (৬৫) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেলের তিন আরোহী।
বুধবার (২ জুন) দুপুরে কালকিনি উপজেলার পশ্চিম শিকারমঙ্গল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাশেমের বাড়ি একই এলাকায়।
জানা গেছে, দুপুরে বিদ্যুতের বিল দিয়ে বাজার থেকে বাড়ি ফেরার পথে পশ্চিম শিকারমঙ্গল এলাকায় রাস্তা পার হচ্ছিলেন কাশেম। এ সময় পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পাশাপাশি এ সময় মোটরসাইকেলে থাকা তিন আরোহীও আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক কাশেমকে মৃত ঘোষণা করেন।
কালকিনি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আসফাক রাসেল জানান, মূলত বেপরোয়াভাবে মোটরসাইকেল চালনোর জন্য এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,