editor
প্রকাশিত: 6:54 PM, June 2, 2021
অনলাইন ডেস্ক
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় জাল টাকা লেনদেনের সময় এক ইউপি সদস্যসহ চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর সদস্যরা।
বুধবার (২ জুন) বেলা ১২টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মি. জন রানা।
আটক ব্যক্তিরা হলেন- উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ড সদস্য ও রশিদপুর গ্রামের আছের উদ্দিনের ছেলে মো. মোহাব্বত হোসেন শামীম (৩৮), জামালপুর জেলার খাসচর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে জিয়াউর রহমান (৩৮), উল্লাপাড়ার অলিপুর দরবেশপাড়ার বরাত আলী প্রামাণিকের ছেলে মো. সুলতান প্রামাণিক (৪০) এবং সুজাত প্রামাণিকের ছেলে মো. আলী আকবর (৪০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউপি সদস্য শামীমসহ বাকিরা জাল টাকা লেনদেন করছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০১ জুন) উপজেলা হবনাতী দরবেশপাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই চারজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ২৭ হাজার ৫শ’ টাকা, দুই হাজার টাকার জাল নোট ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় জাল নোট লেনদেন করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,