editor
প্রকাশিত: 3:03 PM, June 5, 2021
অনলাইন ডেস্ক
বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জের অন্যতম বাণিজ্যিক এলাকা হচ্ছে নয়ামাটি। মাত্র দু’টি সরু গলি ঘেঁষে গড়ে উঠেছে জমজমাট হোসিয়ারি ও থানকাপড়ের ব্যবসা। সেখানে প্রতিদিন কয়েক শ’ কোটি টাকার হোসিয়ারি পণ্যের ক্রয়-বিক্রয় হয়। অথচ বাণিজ্যিক এলাকাগুলোর মধ্যে নিরাপত্তার দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা এটি। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ঘিঞ্জি বাণিজ্যিক এলাকাটি নারায়ণগঞ্জের সবচেয়ে অগ্নিঝুঁকিপূর্ণ। নয়ামাটি এলাকা এতটাই অগ্নিঝুঁকিপূর্ণ যে ছোট আগুন লাগলেও ঘণ্টার পর ঘণ্টা লেগে যায় সেই আগুন নিয়ন্ত্রণে আনতে। এর মূল কারণ হচ্ছে অপরিকল্পিতভাবে ভবনগুলো। এ ছাড়া ওই এলাকার ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে রাখা হয় না প্রয়োজনীয় অগ্নিনির্বাপক ব্যবস্থা। ফলে যেকোনো ছোটখাটো অগ্নিকাণ্ড ভয়াবহ রূপ নেয়ার আশঙ্কা রয়েছে।
তবে হোসিয়ারি পল্লী নয়ামাটিতে শিগগিরই ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে প্রশাসন। নয়ামাটিকে ঝুঁকিমুক্ত করে কিভাবে আধুনিকায়ন করা যায় সেই পরিকল্পনা করছে তারা। ঝুঁকি কমাতে কি কি ব্যবস্থা নেয়া যায় এ বিষয়ে শ্রম অধিদফতর, বিসিক, ফায়ার সার্ভিস, ডিপিডিসিকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। আগামী মাসের মধ্যেই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থাগ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
সরেজমিন দেখা গেছে, নয়ামাটি এলাকায় যে ভবনগুলোতে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে সেই ভবনগুলোর প্রায় ৯০ ভাগই একটি ঘেঁষে আরেকটি ভবন নির্মাণ করা হয়েছে। দু’টি ভবনের মধ্যে নির্দিষ্ট জায়গা ফাঁকা রাখার নিয়ম থাকলেও সেই নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এক দেয়ালেই দু’টি ভবন নির্মাণের নজির এখানে তৈরি হয়েছে। এ ছাড়া ভবনগুলোর ভেতরেও পর্যাপ্ত ফাঁকা জায়গা নেই। যে কারণে আগুন লাগলে দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
জানা গেছে, দোকানপাটগুলোতে রাখা হয় না অগ্নিনির্বাপক মেশিন, বালু বা পানির ব্যবস্থা যাতে অগ্নিকাণ্ডের শুরুতেই নিজস্ব সক্ষমতায় সেটি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। প্রতিদিন এই মার্কেটে হাজার হাজার ক্রেতা ও সাধারণ মানুষের যাতায়াত হলেও সে তুলনায় রাস্তাগুলো অত্যন্ত সঙ্কুচিত। এর মধ্যে রাস্তাগুলোর প্রবেশ পথে গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। সঙ্কুচিত রাস্তা এবং প্রবেশ মুখে অবৈধ দোকানপাটের কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো ভেতরে প্রবেশ করতে পারে না।
হোসিয়ারি মালিক মজিবুর রহমান জানান, নয়ামাটি দেশের বৃহৎ হোসিয়ারি ব্যবসাকেন্দ্র অথচ এখানের রাস্তাগুলো খুবই সরু। আমরা সবসময় অগ্নিঝুঁকিতে থাকি। বড় কোনো অগ্নিকাণ্ড ঘটলে অনেক ক্ষতির মুখে পড়তে হবে ব্যবসায়ীদের।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জানান, ‘আমরা শ্রম অধিদফতর ও বিসিককে জনিয়েছি। তারা একটি রিপোর্ট দিবে। ফায়ার সার্ভিসকেও বলেছি। এ ছাড়া বিদ্যুৎ ও অন্যান্য সংযোগ যারা দিয়েছে তাদের কাছে আমরা রিপোর্ট কল করেছি। ওই রিপোর্ট পেলে আমরা মিটিং করে এটাকে কিভাবে আধুনিকায়ন করা যায়, কিভাবে অবৈধ লাইনগুলোকে বৈধতা দেয়া যায় এবং যেগুলো বৈধতা দেয়া যাবে না সেগুলোকে কি করে উচ্ছেদ করতে পারি সে ব্যাপারে সিদ্ধান্ত হবে।
তিনি আরো বলেন, ‘আমরা আগামী মাসেই রিপোর্টটি পাবো আশা করছি। কোভিডের কারণে রিপোর্ট করে উঠতে পারেনি। কোভিড কমলে মিটিং করে সিদ্ধান্ত নিবো। আমরা আশাবাদী আগামী মাসেই এ বিষয় নিয়ে বসতে পারব।’
নয়ামাটিতে অগ্নিঝুঁকি নিয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ‘২০২০ সালে নয়ামাটি এলাকায় জরিপ করেছিলাম। সেখানে প্রায় অর্ধশত বহুতল ভবন রয়েছে যেগুলোতে প্রায় দুই হাজার ২০০ হোসিয়ারি রয়েছে। একটিতেও অগ্নিনির্বাপনের পর্যাপ্ত ব্যবস্থা নেই। তখন আমরা নোটিশ দিয়েছিলাম। কিছু পরিবর্তন এসেছে; কিন্তু ঝুঁকি কমেনি।
তিনি বলেন, ‘এখানে ভবনগুলো একটির সাথে আরেকটি লাগানো। মাঝে কোনো ফাঁকা জায়গা নেই। একটি ভবনেও পানির জন্য আন্ডারগ্রাউন্ড রিজার্ভার নেই। ২৫ ফুট রাস্তার প্রয়োজন। কিন্তু নয়ামাটির রাস্তা হচ্ছে ৬ থেকে ৭ ফুট। এ ছাড়া ভবনগুলো রাস্তার ওপরে নির্মাণ করা হয়েছে। যে কারণে ফায়ার সার্ভিসের কোনো গাড়ি যেতে পারে না। বৈদ্যুতিক সংযোগগুলোও এলোমেলো। অবৈধ সংযোগ আছে। এসব কারণে নয়ামাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা।’
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,