editor
প্রকাশিত: 3:18 PM, June 5, 2021
অনলাইন ডেস্ক
পশ্চিমা লঘুচাপের শক্তিশালী অবস্থানে পুরো সপ্তাহজুড়ে ক্রমেই বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। গতকাল শুক্রবার (৫ জুন) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয। শনিবার সকাল থেকেই সারা দেশে শুরু হয় তুমুল বৃষ্টিপাত।
এদিকে বৃষ্টিপাতের কারণে বাড়তে শুরু করেছে দেশের বেশ কয়েকটি নদ-নদীর পানি। তবে বন্যার কোনো পূর্বাভাস দেয়নি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পাউবো জানিয়েছে, টানা ভারি বর্ষণ হলে বন্যার আশঙ্কা থাকে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের শক্তিশালী অবস্থানে শুরু হয়েছে নিয়মিত বৃষ্টিপাত। আগামী ২ দিনে দক্ষিণ-পশ্চিমের মৌসুমী বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হতে পারে। ফলে পরের ৫ দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।
ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারির আভাস দেয়া হয়েছে।
এদিকে গতকাল শুক্রবার (৫ জুন) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, পদ্মায় পানি বাড়ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ ছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলের মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীগুলোর পানিও বাড়ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে ব্রহ্মপুত্র ও যমুনার পানি স্থিতিশীল আছে। এই স্থিতিশীলতা থাকতে পারে আগামী ৪৮ ঘণ্টা।
পাউবো জানিয়েছে, কয়েক দিন ধরে আসামে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টিপাত বাড়ছে দেশেও। টানা ভারি বর্ষণ হলে বন্যার আশঙ্কা তৈরি হয়।
পাউবোর পর্যবেক্ষণে থাকা বিভিন্ন নদ-নদীর ১০১টি পয়েন্টের মধ্যে বৃহস্পতিবার ৪১টিতে পানি বেড়েছে এবং কমেছে ৫৩টি পয়েন্টে। অপরিবর্তিত আছে ছয়টি পয়েন্টে। একটি পয়েন্টের তথ্য পাওয়া যায়নি।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ ভারতের বিহার হয়ে আসাম অতিক্রম করে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। অন্য লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্য এলাকার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,