editor
প্রকাশিত: 1:25 PM, June 6, 2021
অনলাইন ডেস্ক
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৪, সেখানে ভারত আছে ১০৫ নম্বরে। সবশেষ ম্যাচে শক্তিধর কাতারের বিপক্ষে ১০ জনের দল নিয়েও দারুণ লড়াই করে ন্যূনতম ব্যবধানে হেরেছে ভারত। বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম লেগে কাতার ও ওমানের সঙ্গে ড্র করেছে দেশটি। তবুও শক্তিশালী ভারতের বিপক্ষে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না বাংলাদেশ। ভারত ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও মাঠের পারফরম্যান্সে দু’দল প্রায় কাছাকাছি বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূইয়া। আফগানিস্তানের সঙ্গে ড্র’য়ের আগে বাংলাদেশের অর্জিত পয়েন্টটি ছিল ভারতের বিপক্ষেই। কলকাতায় অনুষ্ঠিত সে ম্যাচে জিততে জিততে শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়েন জামালরা।কলকাতার ওই ম্যাচটিই কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে সাহস যোগাচ্ছে বাংলাদেশকে জানিয়ে ডিফেন্ডার রহমত মিয়া বলেন, ‘ভারত শক্তিশালী দল।
তাদের বিপক্ষে আমরা যদি ডিফেন্স ঠিক রেখে খেলতে পারি তবে পয়েন্ট নিয়ে ফিরতে পারবো।’ আর বাংলাদেশ দলের লেফটব্যাক রিমন হোসেন বলেন, ‘ভারত শক্তিশালী দল হলেও আমরা আত্মবিশ্বাসী। সেরাটা দিতে পারলে ভারতের বিপক্ষে পয়েন্ট পাবো আমরা।’ এদিকে অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ যখন নিশ্চিত জয়ের দিকে যাচ্ছিল, তখনই গোল করে ভারতকে খেলায় ফেরান আদিল খান। ৮৭ মিনিটে তার দেয়া ওই গোলে স্বস্তি নামে যুবভারতী ক্রীড়াঙ্গনে। দেড় বছর পর আগামী পরশু ফিরতি লেগে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে তাই এবারকার ম্যাচটিকে কঠিন যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছেন এই ডিফেন্ডার। গতকাল এক ভিডিও বার্তায় আদিল বলেন, ‘বাংলাদেশও যথেষ্ট উন্নতি করেছে। ম্যাচটিতে বেশ ভালো যুদ্ধ হবে।’ ভারত বিগত ম্যাচে এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে দশ জন নিয়ে খেলে মাত্র ১-০ গোলে হেরেছে।
সেই ম্যাচের রক্ষণ দৃঢ়তা আদিলদের মানসিকভাবে উদ্দীপ্ত করছে জানিয়ে এই ডিফেন্ডার বলেন, ‘আসলেই আমরা কাতারের বিরুদ্ধে দুর্দান্ত ডিফেন্স করেছি। আশা করি বাংলাদেশের ম্যাচেও করতে পারবো।’ প্রথম লেগে বাংলাদেশ সাদউদ্দিনের গোলে ভারতের বিরুদ্ধে লিড নিয়েছিল। এবার বাংলাদেশের ফরোয়ার্ডদের গোল করতে দিবেন না জানিয়ে আদিল খান বলেন, ‘বাংলাদেশের ফরোয়ার্ডদের রুখতে আমরা সক্ষম হবো।’ ভারতের বিপক্ষে আগের ম্যাচের গোলদাতা সাদউদ্দিন ইনজুরির কারণে এবার দলে নেই। আফগানিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র করা বাংলাদেশ প্রতিবেশী দল ভারতের বিপক্ষে কেমন খেলে সেটাই দেখার বিষয়। আগামীকাল কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,