editor

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, জুন ৬, ২০২১

নদীতে ফেলা হচ্ছে প্লাস্টিক বর্জ্য, হুমকির মুখে পরিবেশ

নদীতে ফেলা হচ্ছে প্লাস্টিক বর্জ্য, হুমকির মুখে পরিবেশ

1

অনলাইন ডেস্ক
উপকূলীয় জেলা বরগুনার প্রতিটি নদী আর প্রবাহমান খালে প্রতিদিন ফেলা হচ্ছে প্লাস্টিক, পলিথিন আর অপচনশীল বর্জ্য। বরগুনার বিষখালী, বুড়ীশ্বর (পায়রা) খাকদোন, বলেশ্বরসহ বঙ্গোপসাগরে ভাসছে টনটন প্লাস্টিক বোতল, পলিথিনসহ চিকিৎসায় ব্যবহৃত উচ্ছিষ্ট।

5

এই সব প্লাস্টিক, পলিথিনসহ অপচনশীল বর্জ্য পদার্থ পানিকে দূষিত করাসহ জমির উর্বরতা শক্তি কমিয়ে দিচ্ছে। একইসঙ্গে ঘটছে উপকূলীয় পরিবেশের বিপর্যয়।
সরকারের পরিবেশ অধিদপ্তর বা স্হানীয় প্রশাসন উপকূলীয় পরিবেশ রক্ষায় কোনো ব্যবস্থা নিচ্ছে না। এ সব বর্জ্যে নদী ও খাল ইতোমধ্যে ভরাট হয়ে স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ভাটার সময় দেখা যায় স্তুপ হয়ে আছে এই সব অপচনশীল দ্রব্য।

5

বরগুনার বিষখালী, খাকদন, বরগুনার ভাড়ানীখাল ছাড়াও জেলার তালতলী, আমতলি, বেতাগী, বামনা, পাথরঘাটার বিভিন্ন খালে অবাধে ফেলা হচ্ছে অপচনশীল বর্জ্য পলিথিন-প্লাস্টিক। যার কারণে ক্ষতি হচ্ছে পানি, মাটি ও পরিবেশের। ভরাট হচ্ছে খাল-নদী-সাগর। পানি দূষণের পাশাপাশি নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য পড়েছে হুমকির মুখে, খালের তলদেশে জমছে পলিথিনের স্তর। পানি ও খাল দুষণে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির মাছ ও জলজপ্রাণী।

ইউনিয়ন পর্যায়ে ঘুরে দেখা গেছে, কোথায়ও বর্জ্য ফেলার ব্যবস্থা না থাকায় যে যেখানে পারছে বর্জ্য ফেলছে। বিভিন্ন হাট-বাজারে ছড়িয়ে আছে প্লাস্টিকের পানির বোতল, পলিথিন। এ সব অপচনশীল বর্জ্যে এলাকায় খাল ও ডোবা-নালায় ময়লা আবর্জনা ফেলে ভরাট করা হচ্ছে। বছরের পর বছর ধরে জমতে থাকা অপচনশীল এসব বর্জ্যের কারণে ভরাট হয়ে যাচ্ছে ছোট ছোট খাল। দূষিত হচ্ছে পানি।

পাথরঘাটা পৌর শহরের প্রাণকেন্দ্র পাথরঘাটা থানা মসজিদ টিঅ্যান্ডটি মাঠে বর্জ্য ফেলা হচ্ছে যত্রতত্র। দুর্গন্ধ ছড়িয়ে পরায় দূষিত হচ্ছে এলাকার পরিবেশ। এছাড়াও পৌর শহরের কয়েকটি দিঘিতে বিভিন্ন বর্জ ফেলার কারণে পানিবাহিত নানা রোগ বালাই ছড়িয়ে পড়ছে।

পাথরঘাটায় দীর্ঘদিন ধরে পরিবেশ নিয়ে কাজ করা পরিবেশকর্মী কাউন্সিলর রফিকুল ইসলাম কাকন বলেন, দীর্ঘদিন ধরে পৌর শহরের ড্রেনেজ ব্যবস্থা এবং যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার প্রতিবাদ করে আসছি এটি অব্যাহত থাকবে। পাথরঘাটা পৌরসভা নির্ধারিত ডাম্পিং না থাকায় এমন অবস্থা। তবে শিগগিরই এর সমাধান হবে বলে আশা করছি।

এদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শনিবার (৫ জুন) বেলা ১১ টায় খাকদোন ও ভারানী খাল দখলমুক্ত এবং সব বর্জ্য মুক্ত করার দাবিতে খাকদোন নদীর উপর ব্রিজে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক হাসানুর রহমান ঝন্টুর সভাপতিত্বে বক্তব্য দেন- পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহররম হোসেন, সাংবাদিক মনির হোসেন কামাল, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সদস্য সচিব মুশফিক আরিফ, সদস্য শফিকুল ইসলাম খোকন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির বরগুনা শাখার সভাপতি মিজানুর রহমান, বরগুনা পৌরসভার সচিব রফিকুল ইসলাম প্রমুখ।

পরিবেশ আন্দোলনের সংগঠক মুশফিক আরিফ বলেন, বর্জ্য পলিথিন-প্লাস্টিক আবর্জনা পানিতে ফেলার কারণে উপকূলের খাল, বিল নদীর স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে নাব্যতা হারিয়েছে। আমরা প্রাকৃতিকভাবে যে মৎস্য সম্পদ পেতাম সেই মৎস্য সম্পদও আজ আমাদের নেই। পরিবেশবিদ হিসেবে আমরা উদ্বিগ্ন ও চিন্তিত।

5

আগামী ১০ বছরে এই খাল-বিল নাব্যতা হারিয়ে ভরাট হয়ে চর পড়ে যাবে। আমরা পরিবেশ কর্মীরা সরকারের কাছে আবেদন জানাই, বিশেষ করে উপকূলীয় এলাকার যে সব খাল-বিলগুলো বর্জ্য আবর্জনায় নাব্যতা হারিয়েছে সেগুলোকে পুনঃখনন করে নাব্যতা ফিরেয়ে আনার। আর পরিবেশ অধিদফতরের বরগুনা জেলায় কোনো অফিস না থাকায় বরিশাল ও পটুয়াখালী থেকে এসে নাম মাত্র কাজ করছে। এর দায় পরিবেশ অধিদফতর এড়াতে পারে না। আর পলিথিনের বিষয় দোকানে অভিযানে কোনো ফল হবে না। পলিথিন উৎপাদন কারখানাগুলোতে অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়ার দাবি জানান তিনি।

1

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

সিলেটে ছাত্র-জনতার ওপর হামলা: আওয়ামী লীগ নেতা বিল্লাল গ্রেফতার

6 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

6 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

জিন্দাবাজার ওভারসীজ সেন্টার ভাঙা ও লিজ গ্রহিতাদের উচ্ছেদে হাইকোর্টের স্থগিতাদেশ, জেলা প্রশাসকের সিদ্ধান্ত স্থগিত’

2 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

সীমানা ছাড়ানো প্রেম: ভারতীয় তরুণীকে বিয়ে করে ‘রমেশ চন্দ্র’ নামে পরিচিত আলম খান মুক্তি

8 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে ৩৭ হাজার ৮১৪ পরিবার

1 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে ৫ শতাধিক পরিবার পানিবন্দি

6 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি

6 আগামীকাল বৃহস্পতিবার দুপুর ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রার মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

জালালাবাদে গরু চুরি নিয়ে লঙ্কাকাণ্ড: গণধোলাইয়ের পর ২ জন হাসপাতালে, উত্তপ্ত এলাকা

5 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নে গরু চুরিকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। চুরিকৃত গরুর টাকা

1
5