editor
প্রকাশিত: 8:13 PM, June 6, 2021
সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন-এর স্বেচ্ছাধীন তহবিল থেকে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে উপহার স্বরূপ চেক বিতরণ অনুষ্ঠান রোববার (৬ জুন) দুপুর সাড়ে ১২টায় সিলেটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সিলেটের জেলা প্রশাসক কাজী এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে উপহারের এই চেক বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের আর্তসামাজিক উন্নয়নে অসহায় দরিদ্র মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে আমি সিলেটের একজন প্রতিনিধি হিসেবে এ অঞ্চলের মানুষের কল্যাণে নিজেকে সম্পৃক্ত রাখার লক্ষেই এই মহামারি সময়ে দারিদ্র পীড়িত মানুষের মধ্যে সামান্য সংখ্যক আর্থিক উপহার প্রদান করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আগামীতেও মানুষের কল্যাণে আমি নিজের সাধ্যমত সাহায্য সহযোগিতা করতে চাই। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ সকলের জন্য দোয়া কামনা করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মহানগর মহিলা আওয়ামীলীগের সভাপতি কাউন্সিলর শাহানা বেগম, সিলেট জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান হেলেনা আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, অফিস কর্মকর্তা রুবেল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,