editor

প্রকাশিত: 8:48 PM, June 6, 2021

সাবেক ছাত্রদল নেতা হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশী তল্লাশী : নিন্দা

সাবেক ছাত্রদল নেতা হুমায়ুন কবিরের বাড়িতে পুলিশী তল্লাশী : নিন্দা

গোবিন্দগঞ্জ আব্দুল হক ডিগ্রী কলেজের সাবেক ছাত্রদল নেতা হুমায়ুন কবিরের বাড়িতে ছাতক থানা পুলিশের তল্লাসী

ছাতক প্রতনিধি
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বাভুগলী নোওয়াগাঁও এলাকার মখলিছুর রহমানের পুত্র গোবিন্দগঞ্জ আব্দুল হক ডিগ্রী কলেজের সাবেক ছাত্রদল নেতা হুমায়ুন কবিরের বাড়িতে ছাতক থানা পুলিশের তল্লাসী।
আজ রবিবার ছাতক থানা পুলিশের একটি টিম তার বাড়িতে তল্লাশী চালায়। স্থানীয় সূত্রে জানা যায়, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের বিরুদ্ধে কু-রুচিপূর্ণ মন্তব্য ও ব্যঙ্গাচিত্র প্রদর্শনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীসহ সরকারের ভাবমূর্তি ক্ষুন্নের অভিযোগে হুমায়ুন কবিরের বিরুদ্ধে সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে গত ২৭ মে অভিযোগ দাখিল করেন স্থানীয় যুবলীগ নেতা ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের রামপুর গ্রামের আব্দুল জলিলের পুত্র আব্দুল হালিম শিপন। অভিযোগের ভিত্তিতে ছাতক থানা পুলিশ এই অভিযান চালায়।
পুলিশ জানায়, হুমায়ুন কবির তার ব্যবহারিত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের বিরুদ্ধে কু-রুচিপূর্ণ মন্তব্য ও ব্যঙ্গাচিত্র প্রদর্শন করে আসছেন। যা সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এধরনের একটি অভিযোগ দাখিল করেছেন যুবলীগ নেতা আব্দুল হালিম শিপন। তার অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়।
সাবেক ছাত্রদল নেতা হুমায়ুন কবিরের পারিবারের সদস্যরা জানান, পুলিশ আমাদের বাসায় প্রবেশ করে পরিবারের সবার সাথে অসৌজন্য মূলক আচরন করে। হুমায়ুনকে না পেয়ে গালিগালাজসহ ঘরের আসবাবপত্র এলোমেলো করে বিভিন্ন ধরনে হুমকি দিয়ে চলে যায়।
এদিকে সাবেক ছাত্রদল নেতা হুমায়ুন কবিরের বাড়ি পুলিশী তল্লাশীর নিন্দা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কমিল উদ্দিন মিলন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান ও সুনামগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাবেক এই ছাত্রনেতার বাড়িতে হামলা ও পরিবারের সদস্যদের সাথে খারাপ আচরণ অত্যন্ত ন্যাক্কার জনক।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির