editor
প্রকাশিত: 9:05 PM, June 6, 2021
অনলাইন ডেস্ক
পঞ্চগড়ের বোদা উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মনির হোসেন (৩০) নামে এক মোটরসাইকেলআরোহীর মৃত্যু হয়েছে।
রোববার (৬ জুন) বিকেলে উপজেলার পঞ্চগড়-ঢাকা মহাসড়কের মন্নাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার জগন্নাথপুর খোঁচাবাড়ি গ্রামের কজিরউদ্দিনের ছেলে। তিনি পঞ্চগড়ে এসিআই ইলেকট্রনিক্স কোম্পানিতে এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে মনির ঠাকুরগাঁও থেকে মোটরসাইকেলে বোনের বাড়ি বোদা উপজেলার সদর ইউনিয়নের পাথরাজ এলাকায় যাচ্ছিলেন। পথে মন্নাপাড়ায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রায়হান কবীর ও বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী মনিরের মৃত্যুর খবর বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
এর আগে দুপুরে একই স্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় পঞ্চগড় সদরের খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার মৃত্যু হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,