editor

প্রকাশিত: 10:39 PM, June 6, 2021

রোববার দেশে বজ্রপাতে ঝরলো ১৯ প্রাণ

রোববার দেশে বজ্রপাতে ঝরলো ১৯ প্রাণ

অনলাইন ডেস্ক
বজ্রপাতে সারাদেশে ১৯ জনের মৃত্যু হয়েছে। রোববার (০৬ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বজ্রপাতে এ প্রাণহানি হয়।

সিরাজগঞ্জ: বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সিরাজগঞ্জের উল্লাপাড়া, শাহজাদপুর ও বেলকুচি উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন- উল্লাপাড়ার আগদিঘল গ্রামের নবম শ্রেণির ছাত্র ফরিদুল ইসলাম, বেলকুচির চর সমেশপুর গ্রামের লাইলি বেগম, সলঙ্গার আঙ্গারু গ্রামের রফিকুল ইসলাম, শাহজাদপুর উপজেলার চর আঙ্গারু গ্রামের কৃষক জুয়েল রানা ও বাতিয়া গ্রামের কৃষক আলহাজ পণ্ডিত।

চট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাই, বোয়ালখালী, ফটিকছড়ি ও সীতাকুণ্ড উপজেলায় বজ্রপাতে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন- মিরসরাইয়ের সাহেরখালী ইউনিয়নের ৯ নম্বর পূর্ব ডোমখালী ওয়ার্ড এলাকার স্কুলছাত্র সাজ্জাদ হোসেন (১৬), বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গ্রামের মো. জাহাঙ্গীর (৩৯), ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের ৮ নম্বর মানিকপুর ওয়ার্ডের ডলুরপাড়া এলাকার যোগেন্দ্র শীলের স্ত্রী ভানুমতি শীল (৪০), বাণেশ্বর দাশের স্ত্রী লাকি রানি দাশ (৩৮) ও সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া এলাকার সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া এলাকার আব্দুল কাদেরের বাড়ির মৃত নুরুল আলমের মো. জলিল আহাম্মদ (৪০)। এ চার উপজেলায় বজ্রপাতের ঘটনায় আহত হয়েছেন তিনজন।

বরিশাল: বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে সাতলা গ্রামে বজ্রপাতে নান্টু বালী (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন সুমন খান (২৬) নামে আরেক শ্রমিক।

বজ্রপাতে মৃত নান্টু ওই গ্রামে ইউনুস বালীর ছেলে। আহত সুমন একই এলাকার পল্টু খানের ছেলে।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রুইথনপুর গ্রামের দক্ষিণ মাঠে বজ্রপাতে কোরবান আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

কোরবান একই উপজেলার চিৎলা ইউনিয়নের রুইথনপুর গ্রামের মৃত ফকির আলীর ছেলে।

মাদারীপুর: মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজাত ইউনিয়নের হাওলাদারকান্দি বালুরটেক এলাকায় বজ্রপাতে আয়শা বেগম (৪৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

আয়শা ওই এলাকার ছোরফান হাওলাদারের স্ত্রী।

নাটোর: নাটোরের সিংড়া উপজেলার কলম কাজিপাড়া গ্রামে বজ্রপাতে মো. রাসেল (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

রাসেল একই উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের আলাদী গ্রামের মো. ওসমান আলীর ছেলে।

মেহেরপুর: বজ্রপাতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের পুরুন্দরপুর গ্রামে ফরিদ নওদা (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

ফরিদ ওই গ্রামের মৃত বকস নওদারের ছেলে।

পটুয়াখালী: পটুয়াখালীর সদর ও মির্জাগঞ্জ উপজেলায় বজ্রপাতে দু’জনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন- জেলা সদর উপজেলার মরিচবুনিয়ি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের মৃত মোনসের হাওলাদারের ছেলে মজিবার হাওলাদার (৩০) ও মির্জাগঞ্জের জিদবাড়িয়া ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের সেরজন আলী হাওলাদারের ছেলে আব্দুল জলিল।

নোয়াখালী: নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় বজ্রপাতে আবদুল মান্নান খোকন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মৃত মান্নান ওই উপজেলার ৮ নম্বর সোনাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব মাইজচরা গ্রামে মোল্লাবাড়ীর মৃত মৌলভী সৈয়দ আহমদের ছেলে।

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে আদিল হোসেন (৮) নামে এক শিশু নিহত হয়েছে ৷ এ সময় বজ্রপাতে আরমান হোসেন (৭) নামে এক শিশু আহত হয়। সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের নিত্তিপোতা গ্রামে এ ঘটনা ঘটে ৷ আদিল হোসেন ওই গ্রামের আব্দুল মোমিনের ছেলে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,