admin

প্রকাশিত: 1:11 PM, June 7, 2021

সাদের খেলতে না পারার আক্ষেপ

সাদের খেলতে না পারার আক্ষেপ

অনলাইন ডেস্ক

বাংলাদেশের ফুটবলে সাদউদ্দিনের উত্থানের শুরু ২০১৫ সালের অনূর্ধ্ব-১৬ সাফে। সিলেটে হওয়া সেই আসরে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করানোর পথে বড় অবদান সাদের। এরপর নাম লেখান ঢাকা আবাহনীতে। বড় মঞ্চেও আলো ছড়িয়ে জায়গা করে নেন জাতীয় দলে। জাতীয় দলের জার্সিতে ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তটি ধরা দেয় ভারতের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে। ২০১৯ সালের অক্টোবরে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ৬৭ হাজার ভারতীয় দর্শককে স্তব্ধ করে দিয়েছিলেন সাদ। তার দারুণ এক গোলে জয়ের দ্বারপ্রান্তে গিয়েও শেষ মুহূর্তের গোলে ড্রয়ের আক্ষেপে পোড়ে বাংলাদেশ। হাঁটুর ইনজুরির কারণে জাতীয় দল থেকে ছিটকে গেছেন ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড।

আজ বিশ্বকাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ফিরতি লড়াই লাল-সবুজদের। ভারতকে প্রথম ম্যাচে কাঁপিয়ে দেয়া সাদের আক্ষেপ ভারতের বিপক্ষে ফিরতি লড়াইয়ে মাঠে নামতে না পারায়। ইনজুরি থেকে ফেরার লড়াইয়ে আবাহনীর ক্লাব টেন্টে সময় কাটছে সাদের। তবে সাদের মন পড়ে আছে কাতারে। বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ শেষ তিন ম্যাচ খেলছে কাতারের রাজধানী দোহায়। বাছাইপর্বের সপ্তম ম্যাচে বাংলাদেশের সামনে ভারত। যাদের সঙ্গে জয় নেই ১৮ বছর। ২০০৩ সাফের ফাইনালে জয়ের পর ভারতের বিপক্ষে খেলা সাত ম্যাচে চার ড্র ও দুই হার বাংলাদেশের।

বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশকে প্রথম পয়েন্ট এনে দেয়া সাদের বিশেষ পরিকল্পনা ছিল ভারতের বিপক্ষে ফিরতি লড়াই নিয়ে। তিনি বলেন, ‘শেষ তিন ম্যাচ বিশেষ করে ভারতের বিপক্ষে খেলার জন্য মুখিয়ে ছিলাম। অনেক পরিকল্পনা সাজিয়ে ছিলাম। দুর্ভাগ্য দলের সঙ্গে কাতারে যেতে পারলাম না। ভারতের বিপক্ষে খেলতে না পারাটা কষ্ট দিচ্ছে। আমরা আগের (আফগানিস্তান) ম্যাচে ভালো করেছি। দল পয়েন্ট আদায় করতে পারায় আমি খুশি।’ ক্লাব কিংবা জাতীয় দল। সাদের প্রিয় প্রতিপক্ষ ভারত। ২০১৭ এএফসি কাপে বেঙ্গালুরু এফসির বিপক্ষে প্রথম আন্তর্জাতিক ফুটবলে গোল করেছিলেন সাদ। এরপর জাতীয় দলের হয়ে প্রথম ও একমাত্র গোলটাও ভারতের বিপক্ষে। ভারতের বিপক্ষে আরেকটি ম্যাচের আগে সতীর্থদের শুভকামনা জানিয়েছেন তিনি। সাদ বলেন, ‘ক্লাব পর্যায়ে ভারতীয় দলের বিপক্ষে গোল আছে। তাদের জাতীয় দলের বিপক্ষেও গোল করেছি। বড় ম্যাচে নিজেকে প্রমাণ করার একটা তাগিদ অনুভব করি সবসময়। ভারতের বিপক্ষে এই ম্যাচ খেলতে না পারায় আক্ষেপ হচ্ছে। আমার বিশ্বাস সতীর্থরা ভারত ম্যাচে ভালো ফলাফল এনে দেবে।’ ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে ‘ই’ গ্রুপে পাঁচ দলের মধ্যে এখনো জয়হীন বাংলাদেশ ও ভারত। সতীর্থদের তাই সতর্কবার্তাও দিয়েছেন সাদ। তিনি বলেন, ‘বাংলাদেশের জন্য কঠিন একটা ম্যাচ অপেক্ষা করছে। আমাদের বিপক্ষে প্রথম ম্যাচে ওরা ড্র করেছে। এই ম্যাচে ওরা জিততে চাইবে। আক্রমণাত্মক খেলবে ভারত। আমাদের তাই সতর্ক থাকতে হবে। বিশেষ করে ডিফেন্ডারদের দায়িত্ব নিয়ে খেলতে হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,