editor
প্রকাশিত: 1:38 PM, June 7, 2021
অনলাইন ডেস্ক
অবৈধ গ্যাস-বৈদ্যুতিক সংযোগ থেকে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজ্জাদ হোসাইন।
আগুনের সূত্রপাত প্রসঙ্গে সোমবার (৭ জুন) সকাল ৭টায় সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ফায়ার ডিজি বলেন, সোমবার ভোর ৩ টা ৫৯মিনিটে আগুন লাগার খবর পেয়ে ১৩ মিনিটের মধ্যে আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তখন থেকে ফায়ার সার্ভিস কাজ করছে। ভোর ৬ টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বস্তিতে টিনের ঘর অনেক বেশি সেপারেশন হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৮ টি ইউনিট কাজ করেছে। এখন পর্যন্ত আগুনে কোনো হতাহতের খবর পাইনি। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব নয়, তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। বস্তিতে ১০০ এর বেশি ঘর পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
আগুনের সূত্রপাত ও কারণ সম্পর্কে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস কী মনে করছেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে প্রচুর পরিমাণে অবৈধ গ্যাস ও বিদ্যুতের লাইন রয়েছে। প্রাথমিকভাবে মনে করছি, এ দুটোর যেকোনো একটি কারণে আগুনের সূত্রপাত হয়েছে।
তিনি বলেন, সাততলা বস্তি ঘনবসতি এবং বেশি সেপারেশন না থাকায় ফায়ায় সার্ভিসের কর্মীরা আগুনের নির্দিষ্ট স্থানে পৌঁছাতে কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। যার জন্য বস্তিতে লাগা আগুন নেভাতে সময় বেশি লেগেছে। এছাড়া দাহ্য বস্তু উপস্থিতি বেশি থাকায় আগুন বেশি ছড়িয়েছে।
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজ্জাদ হোসাইন বলেন, সাততলা বস্তিতে লাগা আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চার সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এ কমিটিতে একজন ডেপুটি ডিরেক্টর (ডিডি) নেতৃত্ব দেবেন। তদন্ত কমিটির অনুসন্ধানে আগুনের প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলে আমরা আশা করছি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,