admin
প্রকাশিত: 4:09 PM, June 7, 2021
অনলাইন ডেস্ক
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে খেলছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কচ্ছপ গতিতে শুরু করলে ২০ ওভার শেষে বড় স্কোর গড়েছে দলটি।
উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও জিয়াউর রহমানের ব্যাটিংয়ের কল্যাণে ২০ ওভারে ৫ উইকেটে ১৬১ রান সংগ্রহ করেছে শেখ জামাল। সোহান ৩৪ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন। অপরাজিত থাকেন জিয়াউর রহমানও, ১৭ বলে ৩৫ রানে। শেষ ৫ ওভারে ৭৬ রান তুলেছেন এই দুজন।
মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান দুর্দান্ত বোলিং করেছেন। বল হাতে শুরুতেই আক্রমণে আসা সাকিব ৪ ওভারে মাত্র ১২ দিয়ে তুলে নিয়েছেন টপ অর্ডারের দুই উইকেট। সাকিবের প্রথম শিকার ওপেনার মোহাম্মদ আশরাফুল। দ্বিতীয় শিকার ফারদিন হাসান। আশরাফুল ২৪ বলে ১৫ রান করলেও ফারদিন ফিরেছেন শূন্য রান করে।
খরুচে বোলিং করেছেন পেসার আবু হায়দার রনি। ২ উইকেট নিলেও ৪ ওভারে তিনি দিয়েছেন ৫৩ রান। আবু জায়েদ রাহি ৪ ওভারে ৩৮ রান দিয়ে ছিলেন উইকেট-শূন্য।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,