editor
প্রকাশিত: 9:44 AM, September 26, 2020
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আম্পায়ারিং নিয়ে প্রশ্ন নতুন কিছু না। খেলা মাঠে চলাকালীন এ নিয়ে মাঝে–মধ্যেই প্রশ্ন ওঠে। পাকিস্তান ক্রিকেটে আম্পায়ারিংয়ের মান আরও বাড়ানো উচিত বলেই মনে করেন দেশটির সাবেক আন্তর্জাতিক আম্পায়ার আসাদ রউফ ও নাদিম ঘাউরি। এ নিয়ে আইপিএলের উদাহরণ টেনেছেন আসাদ রউফ।
সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তানকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন রউফ। ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং ছেড়ে দেন প্রথম শ্রেণির সাবেক এ ক্রিকেটার। ৪৯ টেস্ট, ৯৮ ওয়ানডে ও ২৩টি টি–টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। আইসিসি আম্পায়ারদের এলিট প্যানেলে জায়গা করে নেওয়া রউফ বিতর্কেও জড়িয়েছেন।
২০১৩ সালে আইপিএলে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে তাঁর নামও উঠে এসেছিল। এ কারণে সে বছর চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ অফিশিয়াল প্যানেল থেকে তাঁকে সরিয়ে নিয়েছিল আইসিসি। মুম্বাই পুলিশ তাঁর বিরুদ্ধে জুয়া ও প্রতারণার অভিযোগ এনেছিল। মুম্বাইয়ে গিয়ে সেই অভিযোগের ভিত্তিতে শুনানিতে বসতে রাজি হননি রউফ। পরে তাঁকে পাঁচ বছর নিষিদ্ধ করা হয়।
সে যা-ই হোক, পিএসএলে আম্পায়ারিংয়ের মান নিয়ে কথা বলতে গিয়ে আইপিএলের প্রসঙ্গ তোলেন ৬৪ বছর বয়সী রউফ।
তাঁর মতে, বাজে আম্পায়ারিং একটা টুর্নামেন্টের আবেদন শেষ করে দিতে পারে, ‘পিএসএলে আম্পায়ারিংয়ের মান ভালো করতে হবে, কারণ বাজে আম্পায়ারিং টুর্নামেন্ট শেষ করে দিতে পারে। আইপিএলের প্রথম মৌসুম মনে করে দেখুন। বাজে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তোলেন খেলোয়াড় ও ভক্তরা। যে কারণে তা ভালো করার পদক্ষেপ নেওয়া হয়, এমনকি পাকিস্তান থেকেও আম্পায়ার ডাকা হয়েছিল। দুই দেশের মধ্যে বৈরি সম্পর্ক থাকলেও এটা করা হয়েছিল কারণ আমরা মাঠে সঠিক সিদ্ধান্তই দিই।
রউফ মনে করেন, আম্পায়ারিং মোটেও সহজ কাজ নয়। পাকিস্তানে আম্পায়ারিংয়ে মান পড়ে যাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, ‘পাকিস্তানে অনেক কারণেই এর মান পড়ে গেছে। এর মধ্যে রয়েছে টাকা–পয়সার সমস্যা এবং কৌশলগত জায়গায় সঠিক লোকের অভাব।’ ঘাউরি মনে করেন কারিগরি প্রযুক্তির উন্নয়ন হওয়ায় আম্পায়ারিং করা এখন সহজ। আর এ কারণে খেলোয়াড়দের এ পেশায় আসা উচিত, ‘প্রযুক্তির উন্নয়ন হওয়ায় আম্পায়ারিং এখন সহজ। আমার মনে হয় খেলার সঙ্গে সংশ্লিষ্ট থাকলে এ পেশায় আসা যায়।’
৫ টেস্ট ও ৪৩ ওয়ানডে পরিচালনা করা ঘাউরি মনে করেন পাকিস্তানি আম্পায়ারদের সেভাবে স্বীকৃতি দিচ্ছে না আইসিসি, ‘পাকিস্তানের বহু আম্পায়ারকেই এড়িয়ে যাচ্ছে আইসিসি। এটা হতাশার। আমার পর আলীম দার, আসাদ রউফ। আরও দুই থেকে তিনজন আম্পায়ারকে এলিট প্যানেলে রাখা উচিত ছিল।’
4 3 ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩
3 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
1 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
2 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
1 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
8 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
1 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা