admin
প্রকাশিত: 12:58 PM, June 8, 2021
অনলাইন ডেস্ক
সুনামগঞ্জের তাহিরপুরে পূর্ব শত্রুতার জের ধরে বালিজুড়ি ইউনিয়ন পরিষদের সদস্য ও বাবুল মিয়া নামে স্থানীয় আওয়ামী লীগ নেতার পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় উপজেলার বালিজুড়ি ইউনিয়নের আনোয়ারপুর বাজারে একদল দুর্বৃত্ত কুপিয়ে তার পায়ের রগ কেটে দেয়।
আনোয়ারপুর বাজারের কয়েকজন নাম প্রকাশ না করে জানান, ফাজিলপুর গ্রামের কাশেম, রহমগীর, সেলিমগীর, হোসেনগীর ও আনোয়ারপুর গ্রামের বুলবুল অতর্কিতভাবে হামলা করে বাবুল মেম্বারের ডান পায়ের রগ কেটে দেয় তারা। শুধু পায়ের রগই নয় তাদের হাতে হাতে থাকা ধারালো দা ও ছুরি দিয়ে বাবুল মেম্বারকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখমও করে।
পরে সংবাদ পেয়ে বাবুল মিয়ার স্বজনরা প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। পরে তার অবস্থা আশঙ্কাজনক দেখে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা বাবুল মিয়াকে এম্বুলেন্সযোগে সিলেট এমএজি ওসমানী মেডিকেল ও কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে এবং দুইপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
তাহিরপুর থানা ওসি মো. আব্দুল লতিফ তরফদার জানান, এ ঘটনা শুনে তিনি অতিরিক্ত পুলিশ নিয়ে আনোয়ারপুর বাজারে অবস্থান করছেন। জড়িতদের গ্রেপ্তার করতে দ্রুত চেষ্টা করছেন।
প্রসঙ্গত, গত ১৬ই মে আনোয়ারপুর বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফাজিলপুর গ্রামের ফয়সল মিয়া ও আনোয়ারপুর বাজারের মনবুল ও ইছাক মিয়ার লোকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় পক্ষর মামলা তাহিরপুর থানায় চলমান রয়েছে।
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির