admin
প্রকাশিত: 2:43 PM, June 8, 2021
অনলাইন ডেস্ক
মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে বাবার ছুরিকাঘাতে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন ছেলে খুন হয়েছেন। গতকাল সোমবার বিকেল ৫টার দিকে শ্রীনগর থানার সামনে এই ঘটনা ঘটে। পুলিশ সেই বাবাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, শ্রীনগর থানার গেটের পশ্চিম পাশের মেসার্স ফাহাদ স্টোরের মালিক গিয়াস উদ্দিন (৬০) তার ছেলে ইমনকে (২৮) ছুরিকাঘাত করে। গিয়াস উদ্দিন ও স্থানীয়রা ইমনকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে ইমন তার বাবার ব্যবসা প্রতিষ্ঠানে এসে টাকা চায়। বাবা গিয়াসউদ্দিন ছেলেকে টাকা দিতে রাজি না হওয়ায় ছেলে তাকে মারধর শুরু করে। উপায় না দেখে গিয়াস উদ্দিন দোকানের চায়ের আদা-লেবু কাটার ছুড়ি দিয়ে ছেলের বুকে আঘাত করে। এতে ইমন মাটিতে লুটিয়ে পরলে তার বাবা ও স্থানীয়রা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। পুলিশ হাসপাতাল থেকে গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করে।
গিয়াস উদ্দিনের প্রতিবেশীরা জানায়, নিজের দোকানের পেছনেই তার বাড়ি। ইমন ছোট বেলা থেকেই মানসিক ভারসাম্যহীন। এক ভাই, এক বোনের মধ্যে সে ছোট। প্রায় দিনই সে দোকানে আসতো। মতের অমিল হলেই সে বাবা গিয়াস উদ্দিনকে মারধর করতো। মাঝে মাঝে বাড়িতে মায়ের গায়েও হাত তুলতো ইমন। গিয়াস উদ্দিন ছেলের চিকিৎসা করাতে গিয়ে প্রচুর অর্থ ব্যয় করেছেন বলে স্থানীয়রা জানান।শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, ঘাতক বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। শ্রীনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। (সূত্র: আমাদের সময়)
ডি এস এস/ ৮ জুন ২০২১
রুজি আক্তার
আমাদের ইউটিউব-
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,