admin
প্রকাশিত: 5:17 PM, June 8, 2021
অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মে মাসের সেরা খেলোয়াড়ের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহীম।
তার সঙ্গে এই তালিকায় আছেন আরও দু’জন। পাকিস্তানের পেসার হাসান আলী ও শ্রীলঙ্কার ক্রিকেটার প্রাভিন জয়াবিক্রমা। দর্শকরা ভোটের মাধ্যমে এই তিনজনের মধ্য থেকে একজনকে বেছে নিবেন। ভক্ত-সমর্থকরা এখন icc-cricket.com/awards এই লিঙ্কে গিয়ে তাদের সেরা ক্রিকেটারের পক্ষে ভোট দিতে পারেন।
চলতি বছরের জানুয়ারি থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সিদ্ধান্ত নেয় প্রতি মাসের সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করার। প্রথম চার মাসে বাংলাদেশের কোনো খেলোয়াড় না থাকলেও মে মাসে এই তালিকায় নাম উঠে মুশফিকের। সব ধরনের ফরমেটে সেরা পারফরমেন্সের ভিত্তিতে আইসিসি এই ক্রিকেটারদের মনোনয়ন দিয়েছে। মনোনয়নের তালিকায় থাকা এই ক্রিকেটারদের মধ্যে থেকে একজনকে বেছে নেয়া হবে। যিনি স্বীকৃতি পাবেন আইসিসি’র মে মাসের সেরা ক্রিকেটার হিসেবে।
মে মাসে মুশফিক রহীম একটি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলেছেন।
সবক’টি ম্যাচই খেলেছেন তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দেশের মাটিতে প্রথমবারের মতো বাংলাদেশকে ওয়ানডে সিরিজ জয়ে মুশফিক বড় ভূমিকা রাখেন। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুশফিক ১২৫ রানের সেঞ্চুরি হাঁকান। ঘরের মাটিতে ওয়ানডে সিরিজে ৩ ম্যাচে মুশফিক করেছেন ২৩৭ রান। এছাড়া বাকি দুই মনোনীতদের মধ্যে হাসান আলী জিম্বাবুয়ের বিপক্ষে দু’টি টেস্ট খেলে ১৪ উইকেট তুলে নেন। জয়াবিক্রমা বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলে তুলে নেন ১১টি উইকেট, যা ছিল কোনো অভিষিক্ত কোনো শ্রীলঙ্কান বোলারের সেরা পারফরমেন্স। মে মাসে ‘আইসিসি সেরা খেলোয়াড় (নারী)’ এর জন্য মনোনীত হয়েছেন স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস, আয়ারল্যান্ডের গ্যাবি লুইস ও লিয়াহ পল।
ডিএসএস/ ৮ জুন ২০২১
রুজি
আমাদের ইউটিউব
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ