editor
প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২০
এই তো, গত দশকের শেষ দিকের কথা। সে সময় উরুগুয়ের স্ট্রাইকার দিয়েগো ফোরলান ছিলেন আতলেতিকো মাদ্রিদের সবচেয়ে বড় তারকা। দলকে জিতিয়েছিলেন ইউরোপা লিগ ও উয়েফা সুপার কাপ। মোটামুটি এক দশক পর যখন ফোরলানের এক সময়ের স্বদেশি সতীর্থ লুইস সুয়ারেজ যোগ দিলেন আতলেতিকোতে, ফোরলানের তো আনন্দ হবেই।
তবে আনন্দের মধ্যেও বার্সেলোনাকে একটা ধাক্কাই দিলেন ফোরলান। বার্সা থেকে সুয়ারেজের বিদায়ের ধরন ও তার আগের নাটক দেখে ফোরলানের মনে হচ্ছে, সুয়ারেজই প্রথম নন, বার্সা এমন দুর্ব্যবহার আরও অনেকের সঙ্গেই করেছে।
সুয়ারেজের মতো কার্যকরী এক স্ট্রাইকার আতলেতিকোতে এসেছেন, ফোরলানও তাই স্বপ্ন দেখছেন লিগ জয়ের। সুয়ারেজের ছোঁয়ায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে হটিয়ে আতলেতিকো আবারও উঠবে স্প্যানিশ ফুটবলের চূড়ায়, এমনই আশা তাঁর। রেডিও মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে ফুটে উঠেছে সেই আশাবাদ, ‘সুয়ারেজের মতো একজন খেলোয়াড় আতলেতিকোর সঙ্গে বেশ ভালো যায়। আমার মনে হয় ও এই ক্লাবটাকে নিজের বাড়ি মনে করে থাকবে। আশা করব, ও যেন ক্লাবকে স্প্যানিশ লিগের শীর্ষে উঠতে সাহায্য করে।’
তবে ফোরলান এটাও বেশ ভালো জানেন, আজ বার্সেলোনার ভেতরে টালমাটাল অবস্থা না থাকলে সুয়ারেজ আতলেতিকোয় যেতেন না। তর্কযোগ্যভাবে বার্সেলোনার ইতিহাসের সেরা এই স্ট্রাইকারের বিদায়টা হয়েছে নীরবে-নিভৃতে। চুক্তিতে এক বছর বাকি থাকা সত্ত্বেও ক্লাব সেটা বাতিল করেছে। কোনো রকমে সুয়ারেজকে ক্লাব থেকে বের করতে পারলেই যেন বার্সা বাঁচে!
গোটা প্রক্রিয়াটা মন খারাপ করা হলেও, ফোরলান মোটেও আশ্চর্য হননি, ‘ক্লাবটা সুয়ারেজের সঙ্গে যা করল, অমনটা এর আগেও করেছে ওরা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ও ক্লাবের হয়ে নিজের সামর্থ্যের সবটুকু ঢেলে দিয়েছে। ওর আক্ষেপ করার কিছু নেই।’
সুয়ারেজ চলে যাওয়ায় বার্সেলোনার কতটুকু লাভ বা ক্ষতি হলো, তা এই মৌসুমে বোঝা যাবে। তবে দৃশ্যত আতলেতিকোর লাভই হয়েছে। যার ফলে ফোরলান স্বপ্ন দেখছেন, ওয়ান্দা মেত্রোপলিতানোতে গড়ে উঠবে নতুন এক আক্রমণভাগ, ‘আতলেতিকোর আক্রমণভাগ-ত্রয়ী গড়ে উঠবে লুইস সুয়ারেজ, জোয়াও ফেলিক্স ও দিয়েগো কস্তাকে নিয়ে।’
২০১৪ সালে লিভারপুল থেকে ক্যাম্প ন্যু-তে যাওয়ার পর থেকে ২৮৩ ম্যাচে ১৯৮ গোল করে বার্সেলোনার কিংবদন্তিদের একজন বনে গেছেন সুয়ারেজ। লিওনেল মেসি ও নেইমারের সঙ্গে মিলে তৈরি করেছিলেন ভয়ংকর ত্রিফলা ‘এমএসএন।’
6 সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে
7 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” প্রতিপাদ্যে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় মাসব্যাপী সাঁতার (অনূর্ধ্ব-১৫)
3 শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা।
1 সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
7 যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর
1 বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি
5 স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন
3 হিন্দু,বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট মহানগরের আওতাধীন কতোয়ালি থানা কমিটির নবগঠিত আহ্বায়ক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬