admin
প্রকাশিত: 1:08 PM, June 9, 2021
অনলাইন ডেস্ক
বাংলাদেশ থেকে নেপাল। নেপাল থেকে রোয়ান্ডা। টিকা ফুরিয়ে যাওয়ায় করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি অচল হয়ে আছে এসব হটস্পটে। ফলে এসব দেশ এখন হাঁসফাঁস করছে। টিকার সর্ববৃহৎ উৎপাদনকারী ভারতে সঙ্কটের কারণে বাকি বিশ্ব এমন এক অবস্থায় পড়েছে। যেসব দেশে করোনা ভাইরাসের সবচেযে বেশি সঙ্কট বা ঘাটতি দেখা দিয়েছে, তাদের বেশির ভাগই একটিমাত্র কোম্পানির ওপর বেশি নির্ভর করেছে। সেটা হলো সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। এ খবর দিয়েছে অনলাইন ব্লুমবার্গ।
এতে আরো বলা হয়, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের টিকা নিশ্চিত করার জন্য গত বছর উদ্যোগ গ্রহণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের এই কর্মসূচির নাম দেয়া হয় কোভ্যাক্স। এর মাধ্যমে বিশ্বের অনুন্নত বা দরিদ্র দেশগুলোকে টিকা সরবরাহের উদ্যোগ নেয়া হয়। এ ক্ষেত্রে টিকা সরবরাহের জন্য গত বছর সেরামকে শীর্ষ স্থানীয় হিসেবে বেছে নেয়া হয়। কিন্তু ভারতের এই কোম্পানিটি টিকা সরবরাহ দিতে পিছিয়ে পড়েছে। কারণ, সেখানে টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা থেকে শুরু করে একটি কারখানায় অগ্নিকাণ্ড হয়েছে। এ জন্য এমন ব্যবস্থা নেয়া হয়। এর ফলে তাদের যে পরিমাণ অর্ডার সরবরাহ দেয়ার সক্ষমতা ছিল তা বিঘ্নিত হয়েছে।
উল্লেখ্য, বিশ্বের প্রায় ৯২ টি দেশে টিকা সরবরাহ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে কোভ্যাক্স কর্মসূচি। এ জন্য প্রয়োজন কমপক্ষে ২০ কোটি ডোজ টিকা। এই টিকা তারা অর্ডার করেছে সেরামের কাছে। কিন্তু অর্ডারের বিপরীতে এখন পর্যন্ত কোভ্যাক্স কর্মসূচিতে মাত্র ৩ কোটি ডোজ সরবরাহ দিয়েছে সেরাম। প্রথম দফায় এই সরবরাহ দেয়া হয়েছিল।
ডিএসএস/৯ জুন ২০২১
রুজি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,