editor
প্রকাশিত: 2:03 PM, June 9, 2021
ডেস্ক রিপোর্ট
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি সিলেট ও মৌলভীবাজারে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৮টা ৫০ মিনিটে ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছবেন।
তিনি বড়লেখা যাওয়ার পথে ফেঞ্চুগঞ্জে প্রয়াত সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর কবর জিয়ারত করবেন। বিকেল ৩টায় তিনি বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন। মন্ত্রীর শুক্রবারের (১১ জুন) সফর সূচির মধ্যে রয়েছে-বেলা ২টায় বড়লেখা দক্ষিণভাগ ত্রিমোহনী-দোহালিয়া জামে মসজিদ সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন।
পরিবেশমন্ত্রী শনিবার (১২ জুন) সকাল ১১টায় জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। দুপুর ১২টায় সোনারপা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কালাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করবেন। বেলা ২টায় শিলুয়া উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন এবং বিকেল ৩টায় জুড়ী লাঠিটিলা আরএইচডি কুচাই চা বাগান শিলুয়া রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেল সাড়ে ৩টায় কচুরগুল-নালাপুঞ্জি রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
পরিবেশমন্ত্রীর পরদিন রোববারের (১৩ জুন) সফরসূচির মধ্যে রয়েছে সকাল ১১টায় বড়লেখার ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে যোগদান, দুপুর ১২টায় ঈদগাহ বাজার-মালিশ্রী-মাইজমজুরী রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিকেল ৪টায় জুড়ী ফুলতলা (বাটুলী) রাস্তার উন্নয়ন ও সংস্কার কাজ পরিদর্শন। মন্ত্রী সোমবার সকাল ১১টায় শ্রীধরপুর (জিপিএস) আরএইচডি পাতন রাস্তা উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। মন্ত্রী এদিন রাত ৮টা ২০মিনিটে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।
ডিএসএস/০৯জুন২০২১/রেদওয়ান
আমাদের ইউটিউব:-
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,