admin
প্রকাশিত: 2:42 PM, June 9, 2021
অনলাইন ডেস্ক
‘বসনিয়ার কসাই’ হিসেবে পরিচিত সাবেক সার্ব বাহিনীর প্রধান রাতকো ম্লাদিচকে বাকি জীবন কারাগারেই কাটাতে হবে। বসনিয়ায় ১৯৯২ থেকে ১৯৯৫ সালের যুদ্ধে গণহত্যার মূল হোতা ম্লাদিচ।
গণহত্যার দায়ে তার বিরুদ্ধে জাতিসংঘের একটি বিশেষ ট্রাইব্যুনাল মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল রাখার এই আদেশ দেন। খবর বিবিসির।
জাতিসংঘের ইন্টারন্যাশনাল রেসিডুয়্যাল মেকানিজম ফর ক্রিমিনাল ট্রাইব্যুনালের পাঁচ বিচারকের এ চূড়ান্ত রায়ের ফলে রাতকো ম্লাদিচ আর আপিল করতে পারবেন না। বলকার অঞ্চলের যুদ্ধে গণহত্যার মূল হোতা ম্লাদিচের নির্দেশে বসনিয়ার স্রেব্রেনিৎসায় সার্ব বাহিনী প্রায় আট হাজার মুসলিম নারী-পুরুষ ও শিশুকে নির্বিচারে নৃশংসভাবে হত্যা করে।
১৯৯৫ সালে গণহত্যা চালানোর অভিযোগ ওঠার পর থেকে পালিয়ে থাকা ম্লাদিচকে ২০১১ সালের মে মাসে সার্বিয়ার উত্তরাঞ্চল থেকে গ্রেপ্তার করা হয়। ২০১৭ সালে জাতিসংঘের যুদ্ধাপরাধবিষয়ক ট্রাইব্যুনাল ম্লাদিচকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে রায়ে অসন্তোষ প্রকাশ করে আপিল করেন তার আইনজীবীরা। মঙ্গলবার তার ওই আপিলও খারিজ দেন আদালত।
ডিএসএস/ ৯জুন ২০২১/ রুজি
আমাদের ইউটিউব
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।