admin
প্রকাশিত: 4:17 PM, June 9, 2021
অনলাইন ডেস্ক
কানাডায় ট্রাক উঠিয়ে দিয়ে একটি মুসলিম পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে গত রোববার এ ঘটনা ঘটে। নিহত চারজনের মধ্যে দুই নারী ও এক শিশু রয়েছে। পরিবারটির ৯ বছর বয়সী এক শিশু এ হামলা থেকে বেঁচে গেছে। আহত অবস্থায় একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে।
কানাডার পুলিশ জানিয়েছে, ইসলামবিদ্বেষ থেকেই পূর্বপরিকল্পিতভাবে পরিবারটির সদস্যদের ওপর এ হামলা চালানো হয়েছে। হামলায় অভিযুক্ত ২০ বছর বয়সী কানাডিয়ান এক তরুণকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার হাউস অব কমন্সে বক্তৃতাকালে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, এ হত্যাকাণ্ড কোনো দুর্ঘটনা নয়। এটা একটা সন্ত্রাসী হামলা। ঘৃণা থেকে প্ররোচিত হয়ে এ হামলা চালানো হয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী বলেন, ইসলামবিদ্বেষ থেকে এ হামলা চালানো হয়েছে।
কট্টর ডানপন্থী বর্ণবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কানাডার লড়াই এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রুডো। তিনি বলেন, কানাডায় এ ঘটনা ঘটছে। এটি বন্ধ করতে হবে।
হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি দ্রুত সেরে উঠবে বলে আশা প্রকাশ করেন কানাডার প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ছোট শিশুটি দ্রুত সেরে উঠবে বলে তাঁরা সবাই আশা করছেন। যদিও তাঁরা জানেন, শিশুটি এই কাপুরুষোচিত হামলার কারণে সৃষ্ট দুঃখ-কষ্ট-ক্ষোভ নিয়ে বেঁচে থাকবে।
হামলার অভিযোগে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম নাথানিয়েল ভেলটম্যান বলে জানা গেছে। তাঁর বিরুদ্ধে ‘ফার্স্ট ডিগ্রি’ হত্যার চারটি ও হত্যাচেষ্টার একটি অভিযোগ আনা হয়েছে।
কানাডার মুসলিম সম্প্রদায় এ ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা হিসেবে গণ্য করতে আদালতের প্রতি আহ্বান জানিয়েছে। তারা ভয়াবহ এ হামলাকে ঘৃণা ও সন্ত্রাসবাদী কাজ হিসেবে গণ্য করে হামলাকারীর বিচারের দাবি তুলেছ।
ডিএসএস/ ৯জুন ২০২১/ রুজি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।