editor
প্রকাশিত: 8:13 PM, June 9, 2021
অনলাইন ডেস্ক
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বিবেচনায় বিশ্বের দুই শতাধিক দেশের মধ্যে ৮,১৭,৮১৯ রোগী নিয়ে বাংলাদেশ এখন ৩২তম স্থানে অবস্থান করছে। কিন্তু বাংলাদেশসহ সবচেয়ে বেশি আক্রান্ত এই ৩২ টি দেশের মধ্যে প্রতি এক মিলিয়ন বা দশ লক্ষ জনসংখ্যার বিপরীতে সবচেয়ে কম টেস্ট করা হয়েছে বাংলাদেশে। শুধু তাই নয়, সবচেয়ে বেশি আক্রান্ত বিশ্বের প্রথম ৬৪ টি দেশের মধ্যেও সবচেয়ে কম টেস্ট করা হয়েছে বাংলাদেশে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত (০৯ জুন, সন্ধ্যা ০৭.০০ টা) পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এর হালনাগাদ করা তথ্য অনুযায়ী প্রতি দশ লক্ষ জনসংখ্যার বিপরীতে বাংলাদেশে টেস্ট করা হয়েছে মাত্র ৩৬,৭৩৯ টি। যেখানে ডেনমার্কে করা হয়েছে ১০,৩৯১,৮৮০ টি, অস্ট্রিয়াতে করা হয়েছে ৫,১২৭,৪৩৭ টি, আরব আমিরাতে ৫,২১২,২৭৩ টি, বাহরাইনে ২,৭০৭,৫৩৯ টি। যুক্তরাজ্যে করা হয়েছে ২,৭৮৮,৪৮০ টি এবং সবচেয়ে বেশি আক্রান্ত দেশ যুক্তরাষ্ট্রে ১,৪৭৩,২৪৬ টি!
শুধু তাই নয়। প্রতিবেশী রাষ্ট্র ভারতে (সবচেয়ে বেশি আক্রান্তের দিক থেকে দ্বিতীয়, যুক্তরাষ্ট্রের ঠিক পরেই) করা হয়েছে ২,৬৫,৮১৪ টি টেস্ট যা বাংলাদেশের চেয়ে সাত গুণেরও অনেক বেশি। পাকিস্তানে ৬০,৭৫৮ টি যা বাংলাদেশের দেড় গুণেরও অনেক বেশি। নেপালে ১,০৬,৯০৭ টি যা বাংলাদেশের প্রায় তিন গুণ বেশি।
সুতরাং দেখা যাচ্ছে, মোট জনসংখ্যার বিপরীতে টেস্ট করানোর ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন পর্যায়ে।
এ পরিস্থিতিতে অন্যান্য দেশের মতো বাংলাদেশে যতো বেশি টেস্ট করা হবে, ততোই বেশি হারে করোনা রোগী শনাক্ত হবে। যা করোনার বিস্তাররোধ এবং মৃত্যুহার কমানোর জন্য অতীব প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞ মহল।
ডিএসএস/০৯জুন২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,