editor
প্রকাশিত: 10:57 PM, June 9, 2021
অনলাইন ডেস্ক
আল-জামিয়াতুল ইসলামিয়া মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সাবেক সহকারী পরিচালক ও মুহাদ্দিস হাফেজ মাওলানা মোহাম্মদ কাসেম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
আজ বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে চট্টগ্রাম জেলার ফটিকছড়িতে ইন্তেকাল করেন।
আগামীকাল সকাল ১০টায় ফটিকছড়ি তালিমুদ্দিন মাদরাসা প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। হাফেজ মাওলানা মোহাম্মদ কাসেম ৫ ছেলে ৪ মেয়ে ও স্ত্রী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
হাফেজ মাওলানা মোহাম্মদ কাসেম (রহ.) ফটিকছড়ির জামিয়া কোরআনিয়া তালীমুদ্দীন মাদরাসার মহাপরিচালক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। এর আগে তিনি হাটহাজারী মাদরাসার সাবেক শিক্ষাপরিচালক ও সিনিয়র মুহাদ্দিস ছিলেন। পরবর্তীতে সহকারী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।
ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরার প্রতিষ্ঠাতা পরিচালক ফকিহুল মিল্লাত আল্লামা আব্দুর রহমান (রহ.)-এর একমাত্র জামাতা ছিলেন তিনি। মহিউস সুন্নাহ হজরত শাহ আবরারুল হক হারদুঈ (রহ.)-এর অন্যতম খলিফা ছিলেন।
ডিএসএস/০৯জুন২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,