admin
প্রকাশিত: 2:44 PM, June 10, 2021
অনলাইন ডেস্ক
ভারতের সঙ্গে প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারার হতাশায় পুড়ছে বাংলাদেশ দল। এর মধ্যেই দেখা দিয়েছে আরেক সংকট। ১৫ জুন ওমানের বিপক্ষে শেষ ম্যাচের আগে বাংলাদেশ দলের খেলোয়াড় ভান্ডার যে প্রায় ফুরিয়ে যাওয়ার মতো অবস্থা! ভারত ম্যাচের একাদশের চারজনসহ নিয়মিত পাঁচ খেলোয়াড়কেই পাওয়া যাবে না ওমানের বিপক্ষে।
বিশ্বকাপ বাছাইয়ে দুটি হলুদ কার্ড হয়ে যাওয়ায় শেষ ম্যাচে মাঠের বাইরে থাকবেন অধিনায়ক জামাল ভূঁইয়া, মিডফিল্ডার বিপলু আহমেদ ও ডিফেন্ডার রহমত মিয়া। বিপলু প্রথম কার্ড দেখেন লাওসের বিপক্ষে বিশ্বকাপ প্রাক্–বাছাইয়ে। জামালের প্রথম কার্ড ভারতের সঙ্গে প্রথম লেগে কলকাতায়। আর রহমতের প্রথম কার্ড ওমানের বিপক্ষে। সতর্ক করা হলেও শেষ পর্যন্ত তিনজনই ভারতের বিপক্ষে হলুদ কার্ড দেখে দলের জন্য বিপদ ডেকে এনেছেন।
গত ম্যাচে চোট পাওয়া মিডফিল্ডার মাসুক মিয়াও ওমান ম্যাচে দর্শক বনে যাচ্ছেন। ডাক্তার তাঁকে ৭-১০ দিন বিশ্রাম দিয়েছেন। মাসুক ফিরছেন দেশে। আফগানিস্তান ম্যাচে চোট পাওয়া মিডফিল্ডার সোহেল রানা দেশে ফিরেছেন দুদিন আগেই। তবে কার্ড সমস্যায় পড়া জামাল, রহমতদের রেখে দেওয়া হচ্ছে দোহায়। অবস্থা এমন যে এই তিনজনও চলে এলে অনুশীলনে দুই ভাগ হয়ে খেলারও সুযোগ থাকবে না বাংলাদেশ দলে।
সাম্প্রতিক বছরে এত বেশি চোটের হানা দেখা যায়নি বাংলাদেশ দলে। চোটে পড়ে শেষ সময়ে কাতার যেতে পারেননি ফরোয়ার্ড সাদ উদ্দিন। নাবিব নেওয়াজ, বিশ্বনাথ ঘোষ, আশরাফুল ইসলামরা তো ছিটকে যান আগেই। করোনায় আক্রান্ত হওয়ায় দোহায় যেতে পারেননি মাহবুবুর রহমানও। কাতার যাওয়া ২৪ ফুটবলারের মধ্যে এখন শেষ ম্যাচের জন্য আছেন মাত্র ১৯ জন। তিন গোলকিপার বাদে ওমানের বিপক্ষে একাদশের বাইরে মাত্র ছয়জন খেলোয়াড় পাবেন কোচ। বদল করা যাবে পাঁচজন। শেষ ম্যাচের আগে নতুন করে কেউ ছিটকে গেলে সংকট আরও বাড়বে।
মাসুক মিয়া, সোহেল রানা ও জামাল না থাকায় মাঝমাঠ শক্তি হারাবে নিশ্চিত। রাকিব, মানিক মোল্লা, ইব্রাহিম ও আবদুল্লাহদের খেলতে হবে শুরু থেকেই। আক্রমণে অনভিজ্ঞ সুমন রেজা, জুয়েল, মেহেদি হাসানদের ওপরই নির্ভর করতে হবে বেশি। বাংলাদেশ দলের ভেতর তাই বইছে দুশ্চিন্তার চোরা স্রোত। ওমান এমনিতেই মহাশক্তিধর প্রতিপক্ষ, তাদের সঙ্গে ভাঙাচোরা দল নিয়ে নামতে হবে ভেবে ভাবনায় পড়েছেন কোচিং স্টাফরা।
কোচ জেমি ডে কাল বলছিলেন, ‘একাদশ গড়াই এখন আমার জন্য বড় চ্যালেঞ্জ। তবে কিছু করার নেই, যা আছে তা নিয়েই খেলতে বাধ্য আমরা।’ সঙ্গে জুড়ে দিয়েছেন, ‘আমি সব সময় চাই সবাইকে সুযোগ দিতে, যাতে প্রয়োজনের সময় খেলানো যায়। এ কারণেই নেপালে নতুন খেলোয়াড়দের দেখেছিলাম।’
ভারতের কাছে ২-০ গোলে হারের পর বাংলাদেশের আসলে চাওয়া–পাওয়ার আর কিছু নেই। খেলোয়াড়েরা সরাসরি কিছু না বললেও শক্তিশালী ওমানের বিপক্ষে যে যতটা সম্ভব কম গোলে হারই লক্ষ্য, সেটা বুঝতে অসুবিধা হচ্ছে না কারও। খেলোয়াড়দের প্রায় সবার মুখেই অভিন্ন সুর—ওমান ম্যাচে ভালো খেলার চেষ্টা করবেন তাঁরা। মুঠোফোনে স্টপার রিয়াদুল হাসান বলছিলেন, ‘ভারতের কাছে হেরে আমাদের সবারই মন খারাপ। তবে যেটা চলে গেছে, চাইলেও আর ফিরে আসবে না। চেষ্টা করব ওমানের সঙ্গে ভালো খেলা উপহার দিতে।’
জামালের বদলি হিসেবে ১৫ জুনের ম্যাচে সম্ভাব্য বাংলাদেশ অধিনায়ক তপু বর্মণের কথা, ‘ভারত ম্যাচে যা হওয়ার হয়েছে, এখন আমাদের শেষটা ভালো করা চাই। ওমান অনেক শক্তশালী, তবু আমরা হাল ছাড়ব না।’
ডিএসএস/১০ জুুন ২০২১/রুজি
আমাদের ইউটিউব-
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,