editor

প্রকাশিত: 6:46 PM, June 14, 2021

স্বামীর সামনেই শরীরে আগুন দিল গৃহবধূ

স্বামীর সামনেই শরীরে আগুন দিল গৃহবধূ

অনলইন ডেস্ক
বিদেশ যাওয়াকে কেন্দ্র ঢাকার ধামরাইয়ে স্বামীর সামনেই শরীরে কেরোসিন ঢেলে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। রোববার রাতে এ ঘটনার পর তার লাশ হাসপাতালে রেখেই সোমবার দুপুরে ওই গৃহবধূর শ্বশুর ও পিতার বাড়ির লোকজন সমঝোতা বৈঠকে বসেছে। বিষয়টি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বছর খানেক পূর্বে ঢাকা জেলার ধামরাই উপজেলার আমতা ইউনিয়নের জোয়ার আমতা গ্রামের মো. আব্দুল হানিফ আলীর ছেলে মো. আলমগীর হোসেনের সঙ্গে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার দরগ্রাম ইউনিয়ন সদরের মো. লোকমান হোসেনের মেয়ে আলিফা আক্তারের (১৬) বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবন বেশ সুখ-স্বাচ্ছন্দ্যেই কাটছিল।

এর মধ্যে সংসারের সুখ-শান্তির কথা ভেবে আলমগীর হোসেন সম্প্রতি বিদেশ যাওয়ার জন্য মনস্থির করেছে। এতে বাঁধ সেধেছে ওই গৃহবধূ নিজেই। কোনোক্রমেই স্বামীকে তিনি বিদেশ যেতে দিতে রাজি নয়।

এ নিয়ে রোববার দিনগত রাত ১০টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই গৃহবধূ স্বামীর সামনেই শরীরে কেরোসিন ঢেলে দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তে আগুন তার সারা শরীরে ছড়িয়ে পড়ে।

স্বামীর ডাক চিৎকারে বাড়ি ও আশপাশের লোকজন দৌড়ে এসে পানি এবং বালু ছিটিয়ে ও কাঁথা চাপা দিয়ে আগুন নেভায়। ততক্ষণে ওই গৃহবধূর শরীরের ৭৫ ভাগই ঝলসে গেছে। তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৬টার দিকে ওই গৃহবধূ মারা যান।

স্বামী ওই লাশ রিলিজের চেষ্টা করলে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পুলিশ তাতে বাঁধা দেয়। ওই গৃহবধূর পিতা- মাতা ব্যতীত এ লাশ রিলিজ করা যাবে না বলে পুলিশ জানালে স্বামী আলমগীর হোসেন দ্রুত এলাকায় এসে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শ্বশুরালয় যায়।

তারা লাশ আনতে হাসপাতালে যেতে রাজি না হয়ে জানায়, আগে সমঝোতা হোক তারপর লাশ আনা হবে। এরপর এ নিয়ে সমঝোতা বৈঠকে বসা হয় ওই গৃহবধূর পিত্রালয়ে।

এদিকে স্বামীর পরিবারের কাছে ওই গৃহবধূর পিতার পরিবার ৫০ লাখ টাকা টাকা ক্ষতিপূরণ দাবি করেছে বলে গোপন এক সূত্রে জানা গেছে।

গৃহবধূর পরিবার বলেছে, বিয়ের সময় উপঢৌকনসহ অনেক হিসাব নিকাশ রয়েছে ওই পরিবারের সঙ্গে। তা পুরোপুরি পরিশোধ করা না হলে আমরা তাদেরকে কোনোক্রমেই ক্ষমা করবে না।

গৃহবধূর স্বামী আলমগীর হোসেন জানান, আমার স্ত্রী মরেও গেছে আবার আমাকে মেরেও গেছে। এখন আমার শ্বশুরবাড়ির লোকজনও সমঝোতা করতে মোটা অংকের টাকা দাবি করছে।

ওই গৃহবধূর পিতা মো. লোকমান হোসেন বলেন, আমার মেয়ে এমনি এমনিই শরীরে আগুন ধরিয়ে মারা যায়নি। নিশ্চয় এর অন্তর্নিহিত কোনো না কোনো কারণ রয়েছে। কাজেই ভেবে চিন্তেই কাজ করতে হবে।

ডিএসএস/১৪জুন /২০২১/রেদওয়ান

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের নিন্দা

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,