editor
প্রকাশিত: 7:22 PM, June 14, 2021
অনলাইন ডেস্ক
এক বছর পিছিয়ে শুরু হলেও জমে উঠেছে ইউরোকাপ-২০২০। দর্শক ধরে রাখতে সক্ষম হয়েছে ফুটবলের এই মহারণ।
রোমাঞ্চ ছড়িয়েছে এ পর্যন্ত হয়ে যাওয়া প্রায় সব ম্যাচেই। তবে রোববার রাতে নেদারল্যান্ডস ও ইউক্রেনের ম্যাচটি ছিল একটু বেশি রোমাঞ্চকর। হাড্ডাহাড্ডি লড়াই বললে ব্যাপারিটি আরও ভালো হয়।
আমস্টারডামে ঘরের মাঠে প্রথমার্ধ ছিল গোলশূন্য। কিন্তু দ্বিতীয়ার্ধে হয়েছে ৫টি গোল।
দ্বিতীয়ার্ধে নেমে সাত মিনিটেই ইউক্রেনের জালে দুই গোল জমা করে নেদারল্যান্ডস।
ধরেই নেওয়া হয়েছিল ২-০ তে এগিয়ে যাওয়া ডাচদের গলায় জয়ের মালা জড়াবে, কিন্তু পাঁচ মিনিটে ২ গোল করে দারুণভাবে সমতায় ফেরে ইউক্রেন।
উত্তেজনপূর্ণ খেলা রূপ নেয় আরও চরমে। ক্ষণে ক্ষণে ম্যাচভাগ্য পাল্টেছে। এমন শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ হাসি ফুটে নেদারল্যান্ডসের মুখে।
৫২তম মিনিটে ইউক্রেনের জালে বল জড়ান জর্জিনিও ভাইনালডাম। ৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভাউট ভেগহর্স্ট।
এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়ায় আন্দ্রেই শেভচেঙ্কোর ইউক্রেন, সে এক অলৌকিকতা। ৫ মিনিটে চোখধাঁধানো এক গোলে ব্যবধান কমান আন্দ্রেই ইয়ারমোলেঙ্কো। এর চার মিনিট পর রোমান ইয়ারেমচুকের গোলে সমতায় ফেরে ইউক্রেন।
দুই গোলে এগিয়ে থেকেও জয় অনিশ্চিত হতে চলা দল নিয়ে শঙ্কায় পড়েন ডাচ কোচ ফ্রাঙ্ক ডি বোর।
তিনি যেন রাইটব্যাক ডেনজেল ডুমফ্রিসের কাছ থেকে কিছু একটা চাচ্ছিলেন। কোচকে সেই উপহারও দেন ডুমফ্রিস।
৮৫তম মিনিটে সেন্টারব্যাক নাথান আকের ক্রসে জালে জড়িয়ে দেন ডুমফ্রিস। আমস্টারাডামের আংশিক দর্শকভরা গ্যালারিতে খুশির জোয়ার বইয়ে যায়।
এর পর বাকিটা সময় জাল অক্ষত রাখতে সক্ষম হয় নেদারল্যান্ডস। ফলে রেফারির শেষ বাঁশিতে ৩-২ গোলের ব্যবধানে হেরে বিদায় নেয় অতিথি ইউক্রেন।
ডিএসএস/১৪জুন /২০২১/রেদওয়ান
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,