admin
প্রকাশিত: 2:58 PM, June 16, 2021
অনলাইন ডেস্ক
গুঞ্জন ছিল বাংলাদেশ সফরে আসবেন না স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার। হলোও তাই- স্মিথ,ওয়ার্নারসহ নিয়মিত সাত খেলোয়াড়কে ছাড়াই টাইগারদের বিপক্ষে খেলতে আসবে অস্ট্রেলিয়া। আগামী আগস্টে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
টি-টোয়েন্টি বিশ্বকাপের চার মাস বাকি থাকতে সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশ ও উইন্ডিজ সফর করবে অজিরা। অক্টোবর ও নভেম্বরে চলবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সীমিত ওভারের বিশ্বকাপকে সামনে রেখে দুই দেশের সঙ্গে প্রস্তুতি সারবে অস্ট্রেলিয়া।
বুধবারের ঘোষিত দলে রাখা হয়নি তারকা ক্রিকেটার প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, জাই রিচার্ডসন ও কেন রিচার্ডসন। এদের মধ্যে স্মিথ কনুইয়ের চোটের কারণে দু’টি সিরিজ থেকে সরে দাড়িয়েছেন।
অস্ট্রেলিয়ার বাংলাদেশে আসার কথা রয়েছে আগামী জুলাইয়ের শেষ দিকে। সম্ভাব্য সূচি অনুযায়ী ২রা আগস্ট থেকে শুরু হবে দুই দলের টি-টোয়েন্টি সিরিজটি। একদিন করে বিরতি দিয়ে হবে সবগুলো ম্যাচ।
যা শেষ হবে আগামী ১০ই আগস্ট। তার আগে পাঁচ টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাবে অজিরা।
অস্ট্রেলিয়া দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, ওয়েস অ্যাগার, জ্যাসন বেহরেনডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যান ক্রিস্টিয়ান, জশ হ্যাজলউড, মইসিস হেনরিকস, মিচেল মার্শ, বেন ম্যাকডারমট, রিলে মেরেডিথ, জশ ফিলিপস, মিচেল স্টার্ক, মিচেল সুয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড, অ্যাডাম জাম্পা।
রিজার্ভ: নাথান এলিস ও তানভীর সাংঘা।
ডিএসএস/১৬জুন ২০২১/রুজি
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,